শিরোনাম
◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৬, ১১:৪৫ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২৬, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পোশাক খাতে বাড়ল ওভারটাইম, আরও ২ ঘণ্টা কাজের অনুমতি

রফতানিমুখী তৈরি পোশাক খাতের শ্রমিকদের অতিরিক্ত আরও দুই ঘণ্টা ওভারটাইম করানোর অনুমতি পেয়েছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) ও বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় গত ৩০ মার্চ জারি করা এক প্রজ্ঞাপনে এ অনুমতি দেয়। এতে বলা হয়েছে, ‘‘চলতি বছরের ১৭ এপ্রিল থেকে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত ছয় মাস এই অনুমতি কার্যকর থাকবে।’’

প্রজ্ঞাপনে জানানো হয়, ‘‘রফতানিমুখী তৈরি পোশাক শিল্পের ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১০০, ১০২ ও ১০৫ ধারার প্রযোজ্যতা সাময়িকভাবে স্থগিত (ওয়েভ) করা হয়েছে। ফলে এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট ধারাগুলোর বিধিনিষেধের বাইরে থেকে কারখানাগুলো শ্রমিকদের অতিরিক্ত কাজ করাতে পারবে।’’

শ্রম আইনের ১০০ ধারা অনুযায়ী, ‘‘কোনও প্রাপ্তবয়স্ক শ্রমিককে সাধারণত দিনে আট ঘণ্টার বেশি কাজ করানো যায় না। তবে ১০৮ ধারার বিধান অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে সর্বোচ্চ ১০ ঘণ্টা পর্যন্ত কাজ করানো যেতে পারে।’’

এছাড়া আইনে বলা হয়েছে, ‘‘কোনও প্রাপ্তবয়স্ক শ্রমিককে সাধারণত সপ্তাহে ৪৮ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না। তবে বিশেষ ক্ষেত্রে এই সময়সীমা বাড়ানো গেলেও কোনও সপ্তাহে মোট কাজের সময় ৬০ ঘণ্টার বেশি হতে পারবে না এবং বছরে গড় হিসেবে প্রতি সপ্তাহে ৫৬ ঘণ্টার বেশি কাজ করানো যাবে না।’’

‘‘তবে সরকার জনস্বার্থ বা অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজনে লিখিত আদেশের মাধ্যমে নির্দিষ্ট সময়ের জন্য কোনও শিল্প খাতে এই বিধান শিথিল করতে পারে। এ ধরনের অব্যাহতি একবারে সর্বোচ্চ ছয় মাসের জন্য দেওয়া যায়’’, বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়