ফারুক আহাম্মদ, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিঃ চলমান আমেরিকা ইসরায়েল ও ইরান যোদ্ধে মধ্যপ্রাচ্যের দেশ গুলো আক্রান্ত হচ্ছে৷ এর অংশ হিসেবে বুধবার ১ এপ্রিল দুবাইয়ে ইরানি মিশাইল হামলায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন এক প্রবাসী নিহত হয়েছে ৷
নিহতের পরিবার ও দুবাই প্রবাসীদের সুত্রে জানা যায়, বুধবার সকাল ৮ টার দিকে দুবাই (ফুজিরা ডিব্বা) নামক স্হানে কাজে যাবার সময় ইরান থেকে আসা মিশাইল হামলায় সাবেবাবাদ ইউনিয়নের জিরুইন ইসমাইল ভুইয়া বাড়ির হানিফ ভুইয়ার মেজ ছেলে শাহ আলম ভুইয়া(৫০) নিহত হয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মিশাইল হামলায় আশপাশ এলাকায় সাইরেন বাজলে মানুষ চারপাশে ছোটাছুটি করার সময় আঘাত হানে মিশাইলটি৷ এসময় কাজে যাবার সময় মোঃ শাহ আলম ভূইয়া নিহত হয়েছে৷ দুবাই প্রবাসী মোঃ শাহ আলম ভূইয়ার মৃত্যুতে প্রবাসী বাংলাদেশী এবং বাংলাদেশে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের নিহত মোঃ শাহ আলমের গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে ৷