শিরোনাম
◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৬, ০৯:০৬ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল কর্তব্যকালীন সময়ে চিকিৎসকদের বাহিরে রোগী না দেখার অনুরোধ : এমপি মানিকের

মিজান লিটন : চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন,চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এখন থেকে কোন ওষুধ কোম্পানীর প্রতিনিধি প্রবেশ করতে পারবে না। হাসপাতালের চিকিৎসকদের সাথে উনাদের কোন কাজ নেই। রোগীদের ওষুধ লিখে দিতে পড়াশুনা করেই চিকিৎসক হয়েছেন।

আর চিকিৎসকদের কাছে অনুরোধ করে তিনি বলেন, আপনারা সঠিক সময়ে হাসপাতালে আসবেন। দায়িত্বপালনের সময়ে বাহিরের কোন চিকিৎসা কেন্দ্রে রোগী দেখবেন না।

বুধবার (১ এপ্রিল)  ২৫০ শয্যা বিশিষ্টি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল মিলনায়তনে সরকারি হাসপাতাল থেকে রেফারকৃত রোগীদের প্যাথলজি পরীক্ষায় প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে বিশেষ ছাড় সংক্রান্ত অবহিতকরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, হাসপাতালের সামনে কোন দালাল কিংবা ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধিদেরকে দেখতে চাই না। গনমাধ্যমে যারা কাজ করে তাদের প্রতি অনুরোধ দালালদের দেখলে ছবি তুলে পুলিশের কাছে দিবেন। পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। আমাকেও জানাতে পারবেন।

সংসদ সদস্য আরো বলেন, চাঁদপুর শহরে প্রায় ৭ থেকে ৮ লাখ লোকের বসবাস। যে কারণে হাসপাতালে যে পরিমান চিকিৎসক ও জনবল রয়েছে, তাতে সেবা দিতে গিয়ে অনেক সময় হিমশিম খেতে হয়। এরপরেও আপনারা আন্তরিক হয়ে দায়িত্ব পালন করছেন, সে জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।

শেখ ফরিদ আহমেদ চাঁদপুরের সিভিল সার্জনকে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে সাধারণ রোগীদের জন্য ৩০ভাগ ছাড়ে পরীক্ষা করার সুযোগ খুবই ভালো উদ্যোগ। এই ধারাবাহিকতা চালু রাখতে হবে। তাহলে সাধারণ মানুষ উপকৃত হবে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন সিভিল সার্জন ডা. নুর আলম দীন।

চিকিৎসক কাজলের সঞ্চালনায় আরো বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান,  প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক এসোসিয়েশনের সভাপতি ডা. মোবারক হোসেন।

হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসক,  প্রাইভেট হাসপাতাল ও কমিটির সদস্য এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়