শিরোনাম
◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০২৬, ০৮:৪১ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাল কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা

শাহাজাদা এমরান, স্টাফ রিপোর্টার, কুমিল্লা : কাল ২ এপ্রিল (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির ২০২৬- ২০২৭ সেশনের নির্বাচন। আজ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এরমধ্যে দুপুর সোয়া ১টা থেকে পৌনে ২টা পর্যন্ত ৪৫ মিনিটের মধ্যাহ্নভোজের বিরতি থাকবে। ইতিমধ্যে নির্বাচন কমিশন সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।

এবারের নির্বাচনে তিনটি প্যানেলের মধ্যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখা দিয়েছে। মোট ১,২৮৭ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে তাদের সুচিন্তিত মতামত প্রদান করবেন। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হলে পরদিন ৩ এপ্রিল (শুক্রবার) ফলাফল ঘোষণা করা হবে। এ বছর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩টি প্যানেল। এগুলো হলো— বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-জামায়াত সমর্থিত কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত “মোঃ সহিদ উল্লাহ–মোঃ মাহাবুবুল হক খন্দকার” প্যানেল, কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ (বিএনপি সমর্থিত) মনোনীত “মোঃ ইউসুফ আলী–মোঃ তৌফিক আহমেদ চৌধুরী (আকাশ)” প্যানেল এবং নিরপেক্ষ নামে আওয়ামীলীগের “ফারুক–জামান” পরিষদ। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আইনজীবী জানান, নির্বাচনী প্রচার-প্রচারণা জমে উঠলেও প্রতিপক্ষের প্রতি ভীতি প্রদর্শনের মাধ্যমে ভোটারদের প্রভাবিত করার কৌশল লক্ষ্য করা যাচ্ছে। তবে কোনো ধরনের বিশৃঙ্খলা বা মব সৃষ্টি করে কেউ সফল হতে পারবে না বলেও মনে করছেন আইনজীবীদের একাংশ। সরেজমিনে ঘুরে জানা যায়, বিএনপি ও জামায়াত সমর্থিত কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেলের সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ সহিদ উল্লাহ-৪, সহ-সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ আবদুল বাতেন মজুমদার ও অ্যাডভোকেট মোঃ জাকির হোসেন-৪, সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ মাহাবুবুল হক খন্দকার, সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক সরকার, ট্রেজারার পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ আবু মুছা ভূঁঞা, লাইব্রেরি সেক্রেটারি পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কাশেম (কমল), এনরোলমেন্ট সেক্রেটারি পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া, আইটি সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট ফারহানা সেলিম ও রিক্রিয়েশন সেক্রেটারি পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ সাইফুর রহমান (সায়েম)। কার্যনির্বাহী কমিটির সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ আবুল হাসনাত হিমেল, অ্যাডভোকেট বেলাল হোসেন, অ্যাডভোকেট মোঃ ইসমাইল হোসেন, অ্যাডভোকেট মোঃ লোকমান হোসেন ও অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম। অন্যদিকে, বিএনপির একাংশ থেকে কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ প্যানেল থেকে সম্পাদকীয় পাঁচটি পদে নির্বাচন করছেন—সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ ইউসুফ
আলী, সহ-সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ নূরুল হুদা কাজল, সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট তৌফিক আহমেদ চৌধুরী (আকাশ), লাইব্রেরি সেক্রেটারি পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ আরিফুর রহমান (জামিল) ও রিক্রিয়েশন সেক্রেটারি পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ মোজাদ্দেস হাসান আদনান।

এদিকে, নিরপেক্ষ নামে আওয়ামীলীগ সমর্থিত “ফারুক–জামান” পরিষদের সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ গোলাম ফারুক, সহ-সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ মাহাবুবুর রহমান-২ ও অ্যাডভোকেট মোঃ আবু ইউসুফ, সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ নেয়ামত উল্ল্যা চৌধুরী (জামান), সহ-সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এনরোলমেন্ট সেক্রেটারি পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ হারুনুর রশীদ (সবুজ), আইটি সম্পাদক পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ শাহ আলম ও রিক্রিয়েশন সেক্রেটারি পদপ্রার্থী অ্যাডভোকেট মোঃ আশফাক উদ্দিন ঝোটন। কার্যনির্বাহী কমিটির সদস্য পদে প্রার্থী অ্যাডভোকেট ফেরদৌসী আক্তার লাকী, অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান, অ্যাডভোকেট নিগার সুলতানা (সোনিয়া) ও অ্যাডভোকেট নসরুল হাসান অপু।

এছাড়াও লাইব্রেরি সেক্রেটারি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন অ্যাডভোকেট মোঃ জহিরুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়