শিরোনাম
◈ মব সহিংসতায় মে মাসে নিহত ৩২ : এমএসএফ ◈ ‘ডোনাল্ড ট্রাম্প’ থেকে ‘সাদা মহিষ’, নাম ও বানান বিতর্কে পদ হারালেন জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ◈ যশোরের রাজারহাটে চামড়ার দাম নিয়ে হতাশা, আবারও বাজার ধসের শঙ্কা ◈ বাংলাদেশসহ বিশ্বের আকাশে আজ রাতে দেখা মিলতে পারে বিরল ‘ব্লু মুন' ◈ ১০ মিটারের মধ্যে এলেই 'নীরব মৃত্যু' : ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীকে কোণঠাসা করছে ঘাতক রোবট ◈ শেখ হাসিনা পদত্যাগপত্র লিখেছিলেন কিন্তু তিনি জমা দিয়ে যেতে পারেন নাই, ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছেন: মতিউর রহমান চৌধুরী ◈ চাকরি, স্বাস্থ্যসেবা ও আবাসন থেকে বঞ্চিত করে যেভাবে অভিবাসীদের ওপর চাপ বাড়াচ্ছেন ট্রাম্প ◈ নতুন জীবনের খোঁজে দেশ ছাড়ছেন আমেরিকানরা, পরামর্শ নিতে খরচ করছেন শত শত ডলার ◈ বাংলাদেশ সীমান্ত নিয়ে অমিত শাহর ‘ব্লুপ্রিন্ট’, কী আছে পরিকল্পনায়? ◈ রোবটের শক্তিতে পাল্টে যাচ্ছে ইউক্রেন যুদ্ধ, রাশিয়া পড়েছে রক্ষণাত্মক অবস্থানে (ভিডিও)

প্রকাশিত : ২৯ মে, ২০২৬, ০৬:২৩ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বিয়ে করে আপনি এমন কী উল্টে ফেলেছেন : কটাক্ষকারীদের শমিতা শেঠি

‘মোহাব্বাতে’ ছবির মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করা অভিনেত্রী শমিতা শেঠির বয়স ৪৭ বছর হলেও তিনি এখনো বিয়ে করেননি। যে কারণে তাকে নিয়ে অনেকেই সমালোচনা হয়ে থাকে। সমালোচকদের নিয়ে কড়া জবাব দিয়ে অভিনেত্রী বলেন, সমাজের চাপে বিয়ে করার কোনো ইচ্ছা তার নেই।

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রীকে কটাক্ষ করে একজন লিখেন, ‘আপনার বয়স হয়ে গেছে, আগের মতো আর নেই।’

এর জবাবে অভিনেত্রী লিখেছেন, ‘হ্যাঁ, আমি আলাদা দেখাব। সময়ের সঙ্গে সবকিছু বদলায়, এটাই জীবনের স্বাভাবিক নিয়ম। শারীরিক সৌন্দর্যও চিরস্থায়ী নয়। কিন্তু আমার বয়স অনুযায়ী আমি সুস্থ, ফিট এবং সুখী। সৃষ্টিকর্তা আমাকে যা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ—এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

আরেকটি মন্তব্যে বলা হয়, ‘সময়মতো বিয়ে করলে এখন আপনার সন্তানেরাও বড় হয়ে যেত।’ এই মন্তব্যে বেশ কড়া ভাষাতেই প্রতিক্রিয়া জানান শমিতা। তিনি লিখেন, ‘তো? আপনি তো খুব স্বাভাবিক একটা কথাই বললেন। কিন্তু বিয়ে করে আপনি এমন কী উল্টে ফেলেছেন ভাই?’

অভিনেত্রী আরও বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের মতো অবিবাহিত নারীদের ফলো করেন কেন? শুধু বয়স নিয়ে কটাক্ষ করতে আর আপনাদের গুহামানবসুলভ, পুরুষকেন্দ্রিক চিন্তাভাবনা চাপিয়ে দিতে? দয়া করে আমাকে একটা উপকার করুন—এখনই আনফলো করুন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়