শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে লিমন–বৃষ্টি হত্যা: তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ ◈ চীনের ব্যাটারি বিপ্লবে বদলে যাচ্ছে ইভি বাজার, ১০ মিনিটেরও কম সময়ে চার্জ হবে ইলেকট্রিক গাড়ি ◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬, ০৬:৪৯ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোটর সাই‌কে‌লে তেল আন‌তে গি‌য়ে বাঁশখালীর এক যুবক পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতি‌নি‌ধিঃ মোটর সাই‌কে‌লে তেল আন‌তে গি‌য়ে চট্টগ্রপ‌মের বাঁশখালী পুইছ‌ড়ি এলাকার আশেক এলাহী ইমন (২৮) না‌মে এক যুবক পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত হ‌য়ে‌ছে।

শুক্রবার (২৪এ‌প্রিল) দুপু‌রে দুঘর্টনায় আহত ইমন চট্টগ্রা‌মের এক বেসরকা‌রি হাসপাতা‌লে মৃত‌্যুবরণ ক‌রেন । সে পুইছড়ী ইউনিয়নের দক্ষিণ পুইছড়ী ৩ নং ওয়ার্ড হাসিয়া পাড়া এলাকার মরহুম মাষ্টার মহিউদ্দীনের একমাত্র পুত্র।

একই সম‌য়ে নিহ‌তের সা‌থে থাকা পেকুয়ার টইটং এলাকার ফুফাত ভাই ও গুরুতর আহত হ‌য়ে বর্তমা‌নে চ‌মেক হাসপাতা‌লে চি‌কিৎসাধীন ব‌লে স্থানীয় সু‌ত্রে জানা যায়।

স্থানীয় ও প্রত‌্যক্ষ সুত্র ম‌তে, বাঁশখালী উপজেলার পুইছড়ী ইউনিয়নের দক্ষিণ পুইছড়ী ৩ নং ওয়ার্ড হাসিয়ার পাড়ার মরহুম মাষ্টার মহিউদ্দীনের ছেলে আশেক এলাহী ইমন চট্টগ্রা‌মে এক‌টি গা‌র্মে‌মেন্স এ চাকু‌রি ক‌রে । ছু‌টির দি‌নে বা‌ড়ি‌তে আসা ইমন মোটর সাই‌কেল নি‌য়ে পেকুয়ায় বেড়া‌তে গি‌য়ে ফুফাত ভাই সহ মোটর সাই‌কে‌লে তেল ডুকা‌তে চক‌রিয়ার দি‌কে যাওয়ার সময় শুক্রবার দুপু‌রে পেকুয়ার সালাউদ্দিন ব্রীজ এলাকায় দুঘর্টনার কব‌লে প‌ড়ে। গুরুতর আহত আশেক এলাহী ইমন ও তার ফুফাত ভাই প্রাথ‌মিক চি‌কিৎসা দি‌য়ে চট্টগ্রা‌মের পার্ক‌ভিউ হাসপাতা‌লে নেওয়া হ‌লে সেখা‌নে তার মৃত‌্যু‌ হয় ব‌লে স্থানীয় স্বজন হাসান নুর জানান । একই ঘটনায় আহত পেকুয়ার টইটং এলাকার নিহ‌তের ফুফাত ভাই গুরুতর আহত হ‌য়ে বর্তমা‌নে চ‌মেক হাসপাতা‌লে চি‌কিৎসাধীন ব‌লে জানা যায়।

পুইছ‌ড়ি ৪নং ওয়া‌র্ডের ইউ‌পি সদস‌্য মোঃ শওকত ওসমান জানান, শুক্রবার রাত ৯টায় মোটর সাই‌কেল দুর্ঘটনায় নিহত আশেক এলাহী ইমন এর নামাজে জানাযা পুইছ‌ড়ির স্থানীয় মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্টিত হয়। প‌রে পা‌রিবা‌রিক কবরস্থা‌নে দাফন করা হয়।

নিহত আশেক এলাহী ইমন টইটং উচ্চ বিদ‌্যালয় থে‌কে ২০১৪ সা‌লে এসএস‌সি পাস ক‌রে এবং সংসা‌রে তার এক সন্তান র‌য়ে‌ছে । এ ঘটনায় এলাকায় শো‌কের ছায়া নে‌মে এসে‌ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়