শিরোনাম
◈ আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ ◈ চীনের ব্যাটারি বিপ্লবে বদলে যাচ্ছে ইভি বাজার, ১০ মিনিটেরও কম সময়ে চার্জ হবে ইলেকট্রিক গাড়ি ◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬, ১২:২৩ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দয়া করে প্রাপ্তবয়স্ক ছাড়া কেউ এই ওয়েব সিরিজ দেখবেন না: শাহরিয়ার নাজিম জয়(ভিডিও)

প্রতিশোধের গল্প নিয়ে গত বছর আইস্ক্রিনে মুক্তি পায় শাহরিয়ার নাজিমের ওয়েব সিরিজ ‘পাপ কাহিনী’। বছর ঘুরে আজ বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে সিরিজটির দ্বিতীয় মৌসুম। মুক্তির আগে গতকাল বুধবার প্ল্যাটফর্মটির ইউটিউব চ্যানেলে এসেছে টিজার।

৩৭ সেকেন্ডের টিজারের শুরুতেই রয়েছে সতর্কবার্তা, ‘দয়া করে প্রাপ্তবয়স্ক ছাড়া কেউ উঁকিও দেবেন না।’ এরপর দেখানো হয়েছে সিরিজটির বিভিন্ন ঝলক। তবে টিজারে কোনো সংলাপ রাখা হয়নি, কেলব আবাহসংগীতের তালে কয়েকটি দৃশ্য দেখা গেছে; এর ফলে গল্প সম্পর্কে ধারণা পাওয়া যায়নি।

প্রেম, বিবাহবহির্ভূত সম্পর্ক, প্রতারণা এবং প্রতিশোধের গল্পে ‘পাপকাহিনী ২’ পরিচালনা করেছেন শাহরিয়ার নাজিম। সিরিজটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, কুসুম সিকদার, আশনা হাবিব ভাবনা, ফারিন খান, শাহরিয়ার নাজিম, ইমতিয়াজ বর্ষণ প্রমুখ।

সিরিজটির প্রথম কিস্তি নির্মিত হয় মফিজ নামের এক ব্যক্তিকে কেন্দ্র করে। তার স্ত্রীর অঢেল সম্পদ। তবে বউকে ভালো লাগে না মফিজের। অন্য নারীর প্রতি তার চোখ। সেটা হাতেনাতে ধরে ফেলে স্ত্রী। মফিজ তার কাছে মাফ চেয়ে পরিস্থিতি সামাল দেয়। একসময় হত্যার জন্য স্ত্রীকে মাঝনদীতে ফেলে দেয়। কিন্তু প্রাণে বেঁচে যায় মফিজের স্ত্রী। এরপর কী হয়, তা নিয়েই এগিয়েছিল গল্প। এবার কিস্তিতেও ইঙ্গিত পাওয়া গেছে প্রেম,  প্রতারণা এবং প্রতিশোধের গল্প থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়