শিরোনাম
◈ আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ ◈ চীনের ব্যাটারি বিপ্লবে বদলে যাচ্ছে ইভি বাজার, ১০ মিনিটেরও কম সময়ে চার্জ হবে ইলেকট্রিক গাড়ি ◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৬, ০৮:১৩ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারের টেকনাফে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনি ট্রাক খাদে পড়ে এক শ্রমিক নিহত এবং তিনজন আহত

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মিনি ট্রাক খাদে পড়ে এক শ্রমিক নিহত এবং তিনজন আহত হয়েছে।

শুক্রবার ভোররাত ৩ টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের ( কক্সবাজার-টেকনাফ সড়ক ) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়ায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান, হাইওয়ে পুলিশের হোয়াইক্যং থানার পরিদর্শক নুরুল আবছার।

নিহত মোহাম্মদ জিসান (২২) চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাইনজুড়ি গ্রামের মোহাম্মদ ইউসুফের ছেলে। 

তবে আহতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয়দের বরাতে নুরুল আবছার বলেন, বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের চন্দনাইশ থেকে বিয়ের সাজসজ্জার সরঞ্জামাদি বহন করে একটি মিনিট্রাক টেকনাফের হ্নীলা অভিমুখে রওনা দেয়। ভোররাতে টেকনাফের কাঞ্জরপাড়ায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়ীটি সড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় ট্রাকে থাকা নোহাম্মদ জিসান নামের এক শ্রমিক ঘটনাস্থলেই নিহত এবং তিনজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উখিয়ার কুকুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনা কবলিত গাড়িটি পুলিশ হেফাজতে নিয়েছে।

সকালে নিহতের মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানোর পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান, হাইওয়ে পুলিশের এ পরিদর্শক।

নুরুল আবছার জানান, ঘটনার আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়