শিরোনাম
◈ আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ ◈ চীনের ব্যাটারি বিপ্লবে বদলে যাচ্ছে ইভি বাজার, ১০ মিনিটেরও কম সময়ে চার্জ হবে ইলেকট্রিক গাড়ি ◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান ◈ সংসদে তুমুল হট্টগোল: ফজলুর রহমানের বক্তব্য ঘিরে উত্তেজনা, স্পিকারের হস্তক্ষেপ

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬, ০৮:৪২ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উখিয়ায় বেপরোয়া পিকআপের চাপায় প্রাণ গেল তরুণ শ্রমিকের

সরওয়ার আজম মানিক,কক্সবাজার : কক্সবাজারের উখিয়ায় দ্রুতগতির পিকআপ (ডাম্পার) গাড়ির চাপায় এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনা কবলিত গাড়িটি জব্দ করেছে পুলিশ। 

রবিবার (২৬ এপ্রিল) উপজেলার কোর্টবাজার এলাকায় সড়কের ডিভাইডার নির্মাণকাজে  এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মোহাম্মদ রবিউল (২২) মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর হংসমিয়াজীর পাড়া এলাকার মোক্তার হোছাইনের একমাত্র ছেলে। তিনি কোর্টবাজার এলাকায় সড়কের ডিভাইডার স্থাপনের কাজে নিয়োজিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে বেপরোয়া গতিতে চলা একটি পিকআপ প্রথমে একটি রিকশাকে চাপা দেয়। এতে রবিউল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং অভিযান চালিয়ে ঘাতক পিকআপটি জব্দ করে। তবে চালক ও হেলপার পালিয়ে যায়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান জানান, দুর্ঘটনার বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উখিয়া শাহপরী হাইওয়ে থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জব্দ করা পিকআপের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়