শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে লিমন–বৃষ্টি হত্যা: তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য ◈ আজ পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফায় ১৪২ আসনে ভোটগ্রহণ ◈ চীনের ব্যাটারি বিপ্লবে বদলে যাচ্ছে ইভি বাজার, ১০ মিনিটেরও কম সময়ে চার্জ হবে ইলেকট্রিক গাড়ি ◈ বড় বাজেট, বড় চ্যালেঞ্জ: ২০২৬–২৭ অর্থবছর নিয়ে দুশ্চিন্তা ও আশা ◈ সরকারি চাপে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড থে‌কে সভাপ‌তিসহ সবাই পদত‌্যাগ কর‌লেন ◈ হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় কন্টেন্ট ক্রিয়েটর আমিনুর গ্রেপ্তার ◈ পার্থের বক্তব্য ঘিরে সংসদ আবার উত্তপ্ত ◈ ইরানের হামলার জবাব কীভাবে দেওয়া হবে তার পরিপ্রেক্ষিতে বৈঠকে বসছে ৬ মুসলিম দেশ ◈ পাকিস্তান-আফগানিস্তান ভয়াবহ যুদ্ধের শঙ্কা, মধ্যস্থতার চেষ্টা চীনের ◈ চলমান যুদ্ধ বন্ধে আগামী কয়েক দিনের মধ্যে নতুন শান্তি প্রস্তাব দিতে যাচ্ছে ইরান

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০২৬, ০৬:৪২ বিকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি সিমেন্টবাহী কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কায় ট্রাকচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মিল্টন মণ্ডল। এরআগে সকালে নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেনবাগ রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার অলংকারকাঠি গ্রামের ট্রাকচালক মো. আল আমিন (৫৫) এবং বরিশাল জেলার নার্সারি ব্যবসায়ী মো. ফয়সাল (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. আল আমিন দীর্ঘদিন ধরে নোয়াখালীর বিভিন্ন নার্সারিতে গাছের চারা সরবরাহ করতেন। শুক্রবার ভোরে তিনি ট্রাকে করে চারা নিয়ে জেলা শহর মাইজদীর উদ্দেশ্যে রওনা দেন। পথে সেনবাগ রাস্তার মাথা এলাকায় শাহ সিমেন্টের একটি কাভার্ডভ্যান সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ট্রাকচালক মো. আল আমিন ও মো. ফয়সাল গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে দুজনকেই মৃত ঘোষণা করা হয়।

এ ঘটনায় ট্রাকের সামনের আসনে থাকা আরও একজন গুরুতর আহত হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। চিকিৎসকদের মতে, তার অবস্থা আশঙ্কাজনক।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার এসআই মিল্টন মণ্ডল জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও কাভার্ডভ্যান জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়