শিরোনাম
◈ জরুরি যেসব পণ্যবাহী জাহাজ চলাচলে অনুমতি দিল ইরান ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম বৈঠকে যা চাইলেন ব্যবসায়ীরা ◈ চীনের আক্রমণের ভয়ে তাইওয়ান ছাড়ার পরিকল্পনা করছেন অনেকে ◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৭:৩৭ বিকাল
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় ৩ হাসপাতাল বন্ধ, একটিকে শোকজ

শাহীন খন্দকার: [১] ঢাকার বিভিন্ন এলাকায় স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ অভিযানে আরও তিনটি হাসপাতাল বন্ধ ঘোষণা করেছে। সেই সঙ্গে আরও একটি হাসপাতালকে শোকজ এবং আরেকটি হাসপাতালকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।

[২] বুধবার (২৮ ফেরুয়ারি) সন্ধ্যায় এতথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মঈনুল আহসান। হাসপাতাল পরিচালক বলেন, ঢাকার বিভিন্ন এলাকায় ১০টি স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিদর্শন করে তিনটি বন্ধ ঘোষণা করা হয়েছে।

[৩] বন্ধকরা হাসপাতালগুলোর মধ্যে বয়েছে, মোহাম্মদপুর ইকবাল রোডের কেয়ার হাসপাতাল ও  ডায়াগনস্টিক, শ্যামলী এলাকার ঢাকা ট্রমা সেন্টার ও স্পেশালাইজড হাসপাতাল। এছাড়া ও উত্তরা হাইকেয়ার নিউরো ও কার্ডিয়াক হাসপাতাল।

[৪] এসব হাসপাতালের লাইসেন্স না থাকাসহ সেবার মান সন্তোষজনক না হওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। সম্পাদনা: সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়