শিরোনাম
◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ শ্রম অধিকার ইস্যুতে বাংলাদেশসহ ৬০ দেশের আমদানিতে কড়াকড়ি আনছে যুক্তরাষ্ট্র ◈ জ্বালানি তেলের সাশ্রয়ে ভার্চুয়াল সভা-সেমিনার ও প্রশিক্ষণে জোর দেওয়ার নির্দেশ ◈ ভারত-চীন নয়, প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ প্রধানমন্ত্রীর রেড টেলিফোনের তার চুরি সচিবালয়ে, সাত ঘণ্টা ফোন বন্ধ, প্রশাসনে তোলপাড়

প্রকাশিত : ১২ জুলাই, ২০২৩, ১০:১৪ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২৩, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিভাবে বুঝবেন আপনার ডেঙ্গু হয়েছে ?

মুসবা তিন্নি : [২] কোভিড ১৯ নিয়ে সারা বিশ্ব যখন তোলপাড় তখন বাংলাদেশে বিশেষ করে ঢাকা শহরে করোনাভাইরাসের মধ্যেই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। একই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। তবে ডেঙ্গুর উপসর্গগুলো জানা থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ দেয়া সম্ভব।  চলুন জেনে নিই, ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো সম্পর্কে- সূত্র : ঢাকা পোস্ট

১। শরীরে তাপমাত্রা ভয়ানক ভাবে বাড়তে পারে।

২। শরীরে র‍্যাশ দেখা দিতে পারে।
 
৩। অসহ্য মাথা ব্যথা থাকবে।

৪। চোখের আশপাশে ব্যথা শুরু হবে।

৫। পেশী আর গাঁটে ব্যথা থাকতে হবে।

৬। বমি বমি ভাব আসলে।

৭। খিদে না পাওয়া।

৮। অনেক ক্ষেত্রে জ্বরের তিন চারদিন পর ঘাড়ের কাছে গোলাপি রঙ হয়ে যেতে পারে।

[৩] তবে সব ধরনের ডেঙ্গু জ্বর হলেই যে চিকিৎসকের পরামর্শ নিতে হয়, তা নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ১৯০ মিলিয়ন ডেঙ্গু আক্রান্তের কথা নথিভুক্ত হয়েছে। এরমধ্যে ৯৬ মিলিয়নের ক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন হয়। সূত্র : সমকাল 

[৪] যাদের ডেঙ্গু হওয়ার সম্ভাবনা বেশি থাকে?

জমা পানি রয়েছে, এরকম অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করলে ডেঙ্গু আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এছাড়াও আরও বেশ কিছু কারণ রয়েছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার। যেমন-

১। যাদের পূর্বে ডেঙ্গু জ্বর হয়েছিল

২। রোগ প্রতিরোধ ক্ষমতা  কম যাদের

৩। যাদের প্লাটিলেট কাউন্ট কম

[৫] ডেঙ্গু হয়েছে কি না, যেভাবে জানতে পারবেন?

ডেঙ্গু জ্বর হয়েছে কিনা সেটা জানতে চিকিৎসকরা সাধারণত তিনটি পরীক্ষা করান। এগুলো হলো-

১। ব্লাড কাউন্ট টেস্ট

২। এলিজা টেস্ট

৩। পিসিআর টেস্ট

[৬] ডেঙ্গু হলে যা করবেন?

উপরে বর্ণিত উপসর্গ কারো শরীরে দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এছাড়াও প্রাথমিক ভাবে বেশ কিছু চিকিৎসা গ্রহণ করতে পারেন। এগুলো হলো- সূত্র : বিডি নিউজ ২৪

১। প্রচুর পরিমাণে পানি পান করতে হবে।

২। প্যারাসিটামল খেতে হবে।

৩। অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে।

[৭] ডেঙ্গু আক্রমণের সম্ভাবনা কমানোর জন্য কী  করতে পারেন?

মশা ডিম পাড়তে পারে, এরকম পানি জমিয়ে রাখবেন না। মশারিতে টাঙিয়ে রাখুন, ফুল হাতা জামা পরুন, মশার কয়েল জ্বালিয়ে রাখতে পারেন। একবার যাদের ডেঙ্গু হয়েছে, তাদের আবার সংক্রমণের সম্ভাবনা থাকে। তাই সতর্ক থাকতে হবে। সম্পাদনা: হ্যাপী 

এমটি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়