শিরোনাম
◈ ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়? ◈ বক্তৃতার ঘণ্টাখানেক আগে সিদ্ধান্ত বদল, কেন মোদির সামিট ছাড়লেন বিল গেটস?: আল জাজিরার এক্সপ্লেইনার ◈ শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল ◈ সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন মেসুত ওজিল? ◈ ফল ও খেজুরের বাড়তি দাম, কিনতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা ◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন? 

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ০৬:১০ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২৩, ০৬:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারও বাড়তে শুরু করেছে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা 

ডেঙ্গু জ্বর

জেরিন আহমেদ: গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে ৫২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে মহানগরের ৪১ জন ও ঢাকার বাইরের ১১ জন রয়েছেন। তবে কারও মৃত্যুর খবুর পাওয়া যায়নি। 

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আর এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগী সংখ্যা দাঁড়ালো ১৭৮ জনে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ থেকে ২৫ মে পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৬২০ জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪২ ও ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি হয়েছেন ৫৭৮ জন।

অন্যদিকে, এসময়ের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৪২৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা রয়েছেন ৮৮৪ জন। অন্যদিকে ঢাকার বাইরের ৫৪৫ জন রয়েছেন। এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন ১৩ জন। সম্পাদনা: জাফর খান

জেএ/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়