শিরোনাম
◈ ৩. তেল স্থাপনাকে ঘিরে সতর্কতা, সৌদি–কাতার–আমিরাতে বাসিন্দাদের সরতে বলল ইরান ◈ ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর ◈ তেলের বাজারে চাপ, হরমুজ এড়িয়ে বিকল্প পথে রপ্তানি বাড়াচ্ছে দেশগুলো ◈ বিশ্ব কা‌পের ভেন‌্যু প‌রিবর্তনে ইরানের আবেদন প্রত্যাখ্যান ফিফার ◈ কপাল মন্দ সে‌নেগা‌লের, জিতেও শিরোপা পে‌লো না, মরক্কো আফ্রিকা কাপ চ্যাম্পিয়ন ◈ আবারও হামলার শিকার বাগদাদে মার্কিন দূতাবাস ◈ গুলশানের বাসা থেকে জরুরি দাফতরিক কাজ করছেন প্রধানমন্ত্রী ◈ এবার মুসলিম দেশে দুপুরেই দেখা গেল শাওয়ালের চাঁদ ◈ কৃষকদের আর্থিক নিরাপত্তায় বড় পদক্ষেপ, আসছে ফসল বীমা ◈ এক মাসে কতদূর এগোল সরকার: অর্থনীতি, রাজনীতি ও কূটনীতির হিসাব

প্রকাশিত : ২৭ মে, ২০২২, ০৫:২২ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২২, ০৫:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় মৃত্যুশূন্য দেশ, শনাক্ত ২৩

করোনায় মৃত্যুশূন্য দেশ

শাহীন খন্দকার: [২] করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও ২৩ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়। ২৩ জনের মধ্যে  ১৬ জন ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। শুক্রবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৮৯ জনের নমুনা পরীক্ষা করে এই ২৩ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে শূন্য দশমিক ৫৯ শতাংশ, আগের দিন শনাক্তের হার ছিল দশমিক ৬৫ শতাংশ।

[৩] স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৩৭৯ জন। আজও করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি। এপর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১৩০ জন রয়েছে। 

[৪] কোভিড শনাক্ত ২৩ রোগীর মধ্যে ১৬ জন ঢাকা বিভাগের। এছাড়া সিলেটের ৪ জন, গাজীপুর, টাঙ্গাইল ও বগুড়ার ১ জন করে শনাক্ত হয়েছে।  মোট শনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮৫ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়