শিরোনাম
◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল ◈ ইংল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে পেস আক্রমণে শক্তি বাড়ালো অস্ট্রেলিয়া

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৩, ০৫:৩৫ বিকাল
আপডেট : ২০ মার্চ, ২০২৩, ০৫:৩৫ বিকাল

প্রতিবেদক : আরমান হোসেন

কুতুবদিয়ায় গণস্বাস্থ্য কেন্দ্র চক্ষু বিশেষজ্ঞ ক্যাম্প অনুষ্ঠিত

চক্ষু বিশেষজ্ঞ ক্যাম্প

সালেহ্ বিপ্লব: গণস্বাস্থ্য কেন্দ্রের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, গণস্বাস্থ্য কেন্দ্রের কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলায় রোমাই পাড়া কেন্দ্রে একদিনের একটি চক্ষু বিশেষজ্ঞ ক্যাম্প অনুষ্ঠিত হয়। সকাল নয়টা হতে বিকেল ৪ টা পর্যন্ত চিকিৎসা দেওয়া হয়।

উক্ত ক্যাম্পে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ এরং কক্সবাজার বাইতুশ শরফ হাসপাতাল থেকে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তারগণ রোগী দেখেন। চক্ষু চিকিৎসা টিমে ছিলেন, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকের কলেজের সহযোগী অধ্যাপক চক্ষু বিশেষজ্ঞ ডা. গৌর গোপাল সাহা, মেডিকেল অফিসার ডা. নূরুল আমিন ফাহিম, মেডিকেল অফিসার জিয়াউর রহমান, ফার্মাসিস্ট মো. মান্নান শিকদার। 

ক্যাম্পে আসা রোগীদের চোখে ঝাপসা দেখা, চোখ দিয়ে পানি পড়া এবং চোখে ছানি পড়ার চিকিৎসা করা হয়। এছাড়াও রোগিদের বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। প্রায় ৩৪৬ জন রোগী উক্ত ক্যাম্প থেকে বিনামূলে চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। এদরে মধ্যে ৯১ জনকে চশমা দেওয়া হয়, ১৭ জনকে ছানি অপারেশন করা হয় এবং ২৬৩ জনকে ফ্রি মেডিসিন দেওয়া হয়।

দাতা সংস্থা মাল্টিসার ইন্টান্যাশনালের সমন্বয়কারী আন্টাজে কানিয়া আন্না ও মতিন সরদার ক্যাম্পে উপস্থিত থেকে এর কার্যক্রম পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ গোলাম মোস্তফা নাদিম, গণস্বাস্থ্য কেন্দ্র-মাল্টিসার ইন্টারন্যাশনালের পরিচালক ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি সন্ধা রায়, প্রোজেক্ট কো-অর্ডিনেটর মোঃ মতিউর রহমান এবং মেডিকেল কো-অর্ডিনেটর ডা. আব্দুর রাজ্জাক খান।

উক্ত ক্যাম্প সুষ্ঠ্যভাবে পরিচালনা করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছেন মোঃ নূরে আলম হীরা, মোঃ মোস্তফা কামাল, মান্যবান শিকদার, মোসাব্বির হোসেন ও মাহমুদ হাসান। 

মাল্টিসার ইন্টারন্যাশনালের সমন্বয়কারী আন্টাজে কানিয়া আন্না বলেন, আমরা সরকার, স্থানীয় হাসপাতাল এবং কমিউনিটি ক্লিনিককে আরো সহযোগিতা করতে চাই, যাতে এই দ্বীপের মানুষেরা উন্নত স্বাস্থ্যসেবা পেতে পারে।

  • সর্বশেষ