শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৩, ০৬:০৯ বিকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২৩, ১১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমবার নাকে দেওয়ার করোনা ভ্যাকসিন বাজারে আনল ভারত

করোনা ভ্যাকসিন

সঞ্চয় বিশ্বাস: বিশ্বে প্রথমবারের মতো নাকে দেওয়ার করোনা ভ্যাকসিন ‘ইনকোভ্যাক’ বাজারে আনল ভারত। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডা. মনসুখ মান্দাভিয়া এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং এই ভ্যাকসিনের উদ্বোধন করেছেন। টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি

ভারত বায়োটেকের তৈরি করোনার নাকে দেওয়া টিকা ‘ইনকোভ্যাক’ ভারতে সরকারি হাসপাতালে ডোজপ্রতি ৩২৫ রুপিতে এবং বেসরকারি হাসপাতালে ৮০০ রুপিতে পাওয়া যাবে। তবে বেসরকারি হাসপাতালে ট্যাক্সসহ হাজার রুপি গুনতে হবে প্রতিডোজ ইনকোভাক নিতে হলে।

হায়দরাবাদ-ভিত্তিক ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেকের তৈরি এই ভ্যাকসিন দেশটির সরকারি হাসপাতালে ৩২৫ রুপি (বাংলাদেশি ৪১১ টাকার বেশি) এবং বেসরকারি হাসপাতালে ৮০০ রুপিতে (এক হাজার ১৪ টাকা) বিক্রি করা হবে।

ভারতের সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন জানিয়েছে, ‘১৮ বছরের ঊর্ধ্বে যে কেউ এ টিকা নিতে পারবেন। ইনকোভ্যাক টিকার দুটি ডোজ কোভিডের বুস্টার ডোজ হিসেবে ব্যবহার করা যাবে। দুই নাসারন্ধ্রে চার ফোঁটা করে মোট আট ফোঁটায় এক ডোজ পূর্ণ হবে। সেক্ষেত্রে এই আট ফোঁটার দাম পড়বে জিএসটিসহ ১০০০ রুপি। নাকের টিকার একেকটি ভায়াল থেকে দুজনকে দেওয়া যাবে।’

ভ্যাকসিন প্রস্তুতকারক ভারত বায়োটেকের মতে, এখন যে কেউ চাইলে কোউইন (CoWin) ওয়েবসাইটে গিয়ে ইনকোভ্যাকের ডোজ নেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন।

এসবি২/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়