শিরোনাম
◈ আ’লীগের পুনর্বাসন নিয়ে কোনো চাপে নতি স্বীকার করবে না সরকার ◈ উচ্ছেদকৃত হকারদের পুনর্বাসনে ডিজিটাল আইডি চালু করছে ঢাকা দুই সিটি ◈ অ‌নেক ক‌ষ্টে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড‌কে হারা‌লো আর্সেনাল ◈ রিয়াল মা‌দ্রিদ‌কে হারিয়ে লা লিগা শিরোপা জিতলো বার্সেলোনা  ◈ রেমিট্যান্স যোদ্ধাদের জন্য দুই মাসের মধ্যে আসছে ‘প্রবাসী কার্ড’ ◈ মিয়ানমারে মধ্যরাতের ভূমিকম্প, কেঁপে উঠল চট্টগ্রামও ◈ পাকিস্তানের ক্রিকেট তারকা ইরফান ধরা পড়লেন ট্রাফিক পুলিশের হাতে ◈ ভুয়া সাইবার মামলা ঠেকাতে নতুন আইনে কঠোর ব্যবস্থা ◈ হাসিনার পরামর্শে মমতাকে পরাজিত করে শুভেন্দু মুখ্যমন্ত্রী হয়েছেন: অলি আহমেদ (ভিডিও) ◈ ২৪ ঘণ্টার মধ্যে ৫০ লাখ টাকা চাঁদা না দিলে শরীরে এত গুলি করবো যে পরিবার গুনে শেষ করতে পারবে না: ডেভিড ইমন

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৬:১৫ বিকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৬:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডেঙ্গুতে আক্রান্ত আরও ১২ জন হাসপাতালে ভর্তি 

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি 

শাহীন খন্দকার: গত ২৪ ঘণ্টায় একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন। এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনে। মঙ্গলবার থেকে বুধবার সকাল  ৮টা পর্যন্ত  সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১২ জনের মধ্যে মহানগরীর বাসিন্দা ৬ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ৬ জন ভর্তি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন ১২ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫১ জনের মধ্যে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩০জন এবং  অন্যান্য বিভাগে ২১ জন।

এছাড়া গত ১ থেকে ২৫ জানুয়ারী পর্যন্ত ৫১৫ জন এবং ঢাকায় ২৪৫ জন আর ঢাকার বাইরে ২৭০ জন ভর্তি। এদের মধ্যে হাসপাতাল থেকে চিকিৎসা সেবা নিয়ে সারাদেশে বাড়ি ফিরেছেন, ৪৫৮ জনের মধ্যে ঢাকায় ২২১ জন আর ঢাকার বাইরে ২৪৬জন । স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে এ পর্যন্ত মারা গেছেন ৬ জন।

উল্লেখ্য গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬২ হাজার ৩৮২ জন এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ২৮১ জন মারা যান।

এসকে/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়