শিরোনাম
◈ নতুন চাপে বিএনপি! ◈ নারী এ‌শিয়ান কাপ ফুটব‌লে আজ উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ ◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২২, ০৪:৫১ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২২, ০৪:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫-১১ বছরের শিশুদের করোনা টিকা কার্যক্রমের প্রথম ডোজ শেষ

শিশুদের করোনা টিকা কার্যক্রম

শাহীন খন্দকার: ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৫-১১ বছরের শিশুদের করোনা টিকা কার্যক্রমের প্রথম ডোজ শেষ হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে টিকায় বাদ পড়াদের প্রথম ও দ্বিতীয় ডোজের জন্য রাজধানীতে দুটি কেন্দ্রকে স্থায়ীভাবে নির্ধারণ করা হয়েছে।

কেন্দ্র দুটি হচ্ছে-উত্তর সিটির জন্য মহাখালীস্থ ডিএনসিসি করোনা হাসপাতাল ও দক্ষিণ সিটির জন্য ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল। সোমবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. মো.শামসুল হকের স্বাক্ষরিত  এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে চলমান ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের প্রথম ডোজ এরই মধ্যে প্রায় সম্পন্ন হয়েছে।

এছাড়া নানা কারণে যেসব শিশু টিকা নিতে পারেনি, সেই সব শিশুদের প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা প্রদানের নিমিত্তে ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্য ডিএনসিসি হাসপাতাল। আর  মহাখালী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জন্য ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল স্থায়ী কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে। এসব কেন্দ্রে শিশুরা প্রথম ডোজ গ্রহণের ৫৬ দিন পর দ্বিতীয় ডোজ নিতে পারবে।

এসকে/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়