শিরোনাম
◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি ◈ মানসিক সমস্যায় আক্রান্তদের অবহেলা নয়, সম্মান ও সহমর্মিতা দেখাতে হবে: রাষ্ট্রপতি ◈ মানব পাচার নির্মূলে ন্যূনতম মানদণ্ড পূরণ করতে পারেনি বাংলাদেশ : মার্কিন প্রতিবেদন ◈ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সাইকেল চালিয়ে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী ◈ রেলের টিকিট কালোবাজারি ও পাথর নিক্ষেপ বন্ধে প্রধানমন্ত্রীর কাছে এক মাসের দায়িত্ব চাইলেন মাহবুব কবীর মিলন ◈ ম‌্যা‌ডিসন ১০ বছর পর মা‌ঠে ফিরে লজ্জার রেকর্ড কর‌লেন ◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? ◈ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এবারই প্রথম, একাদশের সবার বয়স ৩০ বছ‌রের উপ‌রে ◈ অ‌স্ট্রেলিয়ার সাম‌নে দিশাহারা বাংলা‌দেশ, নারী দল হার‌লো ৭ উইকেটে

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২২, ০৩:৪৭ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২২, ০৫:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা ক্যাম্পেইনের সময় বাড়াল

টিকা

শাহীন খন্দকার: করোনাসংক্রমণ প্রতিরোধে চলমান প্রথম ও দ্বিতীয় ডোজের বিশেষ টিকা ক্যাম্পেইনের সময়সীমা আগামী ৮ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। নির্ধারিত সময়ে টিকার লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় নতুন করে আবারও সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজ সোমবার (৩ অক্টোবর) কোভিড-১৯ ভ্যাকসিনেশন বিশেষ ক্যাম্পেইন বিষয়ক এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির।

তিনি বলেন, বিশেষ এই টিকা ক্যাম্পেইন আজ সোমবার  শেষ হওয়ার কথা থাকলেও সরকারি ছুটি ও লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় আরও তিন দিন এই কর্মসূচি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

আগামী ৪, ৬, ৮ তারিখ পর্যন্ত বাদ পড়া ব্যক্তিরা নির্ধারিত টিকা কেন্দ্রগুলোতে গিয়ে টিকা নিতে পারবেন। এরই মধ্যে গত ছয়দিনে ১ কোটিরও বেশি মানুষ প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ নিয়েছেন। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬ লাখ ২ হাজার ৪৮ জনকে, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১৫ লাখ ৪ হাজার ৬৩৮ জনকে।  আর বাকিগুলো দেওয়া হয়েছে বুস্টার ডোজ ।

আহমেদুল কবির বলেন, টিকাদানের কারণেই বর্তমানে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে এসেছে। তবে গত কয়েকদিনে সংক্রমণ কিছুটা বাড়লেও হাসপাতালে ভর্তির হার খুবই কম।

এসব বিষয় চিন্তা করেই বাদ পড়াদের টিকার আওতায় আনতে নতুন করে আবারও বিশেষ টিকা দান ক্যাম্পেইনের  সময় বাড়ানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য ডা শামসুল হক জানান, প্রথম ও দ্বিতীয় ডোজ নেয়ার জন্য আর কোনো ক্যাম্পেইন হবে না। তবে কেউ যদি যৌক্তিক কারণে নিতে না পারেন তাহলে পরে নির্ধারিত ভ্যাকসিন সেন্টারের মাধ্যমে নিতে পারবেন।

  • সর্বশেষ