শিরোনাম
◈ যুব এশিয়া কা‌পের সে‌মিফাইনা‌লে পাকিস্তানের কাছে বাংলাদেশের হার ◈ এমপির বাড়িতে আগুন, পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ এমপির বাড়িতে পেট্রোল বোমা হামলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে প্রশ্ন নাহিদ ইসলামের ◈ শ্রমিক অসন্তোষ ও ভাঙচুর অব্যাহত থাকলে ১৩(১) ধারায় কারখানা বন্ধের পথে পোশাকশিল্প মালিকরা ◈ ময়মনসিংহের ত্রিশালেই হবে আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী ◈ নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের ◈ ‘হাতকড়া পরব না, কোন আইনে আছে?’ ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের প্রশ্ন ◈ ভারতে ফোন হ্যাকিং ও নজরদারি প্রযুক্তি কিনতে ইসরাইলি প্রতিষ্ঠানকে বিশেষ ছাড় দিল মোদি সরকার ◈ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয় অনুদান চাইল বাংলাদেশ: প্রধানমন্ত্রী ◈ যে কারণে আতঙ্কে কোর্স শেষের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়ছেন ৮ চীনা শিক্ষার্থী

প্রকাশিত : ১৩ আগস্ট, ২০২২, ১১:৪৬ দুপুর
আপডেট : ১৩ আগস্ট, ২০২২, ১১:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএসএমএমইউতে জাতীয় শোক দিবসে ফ্রি প্লাস্টিক সার্জারি ক্যাম্প

জাতীয় শোক দিবস

শাহীন খন্দকার: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট ‘স্বেচ্ছায় রক্তদান, বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষাসহ বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদান, বিনামূল্যে সি ভাইরাসের ওষুধ বিতরণ, শহীদ শেখ জামাল ফ্রি প্লাস্টিক সার্জারি ক্যাম্পসহ নানা কর্মসূচী পালন করা হবে।

উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধুর পূণ্য স্মৃতির প্রতি সম্মান প্রর্দশনের নিমিত্তে জাতীয় শোক দিবস এর কর্মসূচীর মধ্যে রয়েছে সকাল ৮টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বি-ব্লকের সামনে গোলচক্করে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করা, শোকের প্রতীক কালো পাতাকা উত্তোলন করা, কালোব্যাচ ধারণ করা।

এছাড়া সকাল ৮টা ৩৫ মিনিটে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তব অর্পণ, সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের বহির্বিভাগে বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা সহ বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদানের মহতী কর্মসূচীর উদ্বোধন। সকাল ৯টা ৩০ মিনিটে ওপিডি-১ ওপিডি-২ এর সংযোগস্থলে ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও বিনামূল্যে ব্লাড গ্রুপিং কর্মসূচী চলবে।

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ মাহফিল, দোয়া ও তবারক বিতরণ, বাদ ফজর থেকে বাদ জোহর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। 

জাতীয় শোক দিবসের দিনে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। যেসব পরীক্ষা পরীক্ষা-নিরীক্ষা সেবা বিনামূল্যে প্রদান করা  হবে সেগুলো হলো Ñ ইউরিন আর/এম/ই, সিবিসি, আরবিএস, ব্লাড গ্রুপিং। 

এ বছর  জাতীয় শোক দিবসে আরো যেসব কর্মসূচী পালন করা হবে সেগুলো হলো বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে অস্বচ্ছল রোগীদের এনজিওগ্রাম ও এনজিওপ্লাস্টি ক্যাম্প, প্লাস্টিক সার্জারির উদ্যোগে জন্মগত মুখমন্ডলের বিকৃতি, ঠোট কাটা ও তালু কাটা রোগীদের অস্ত্রপচার, ব্রেস্ট ক্যান্সার সার্জারি, ল্যাপকল সার্জারি করা হবে। 

উল্লেখ্য, জাতীয় শোক দিবস-এর দিন বিশ্ববিদ্যালয়ের হাসপাতাল (ইনডোর), ফিভার ক্লিনিক, পিসিআর ল্যাব ও জরুরি বিভাগ খোলা থাকবে। এছাড়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা কনভেনশন সেন্টারে স্থাপিত ফিল্ড হাসপাতালের কার্যক্রমও যথারীতি চলবে। 

এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে আগামী ২০ আগস্ট, শনিবার অত্র বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক।

  • সর্বশেষ