শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ০৮ আগস্ট, ২০২২, ০৭:৩০ বিকাল
আপডেট : ০৮ আগস্ট, ২০২২, ০৭:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ২৯৬

করোনা

শাহীন খন্দকার: গত ২৪ ঘণ্টায় করোনায় সারাদেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯ হাজার ২৯৫ জনে।  সোমবার (৮আগষ্ট) স্বাস্থ্য অধিদপ্তর এতথ্য জানিয়েছে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছে ২৯৬জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় পাঁচহাজার ৯৪১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে পাঁচহাজার ৯২৯ জনের। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৯৯ শতাংশ।

মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭০ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৬ শতাংশ আর মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। এপর্যন্ত শনাক্ত হয়েছে ২০ লাখ ৭ হাজার ৬৩১ জন।

এদিকে সবশেষ একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬৩৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৮ হাজার ৬৬৫জন। মৃতদের মধ্যে ১ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। দুজনের বাড়ি রাজশাহীতে আর একজনের বাড়ি সিলেটে। তিনজনের দুইজন মারা গেছেন সরকারি হাসপাতালে  একজন বেসরকারি হাসপাতালে।

উল্লেখ, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়