শিরোনাম
◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৩, ০৬:৩৪ বিকাল
আপডেট : ১৯ নভেম্বর, ২০২৩, ০৬:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে বিদেশি পর্যটক আগমনের হার ৪০ শতাংশ বেড়েছে

রাশিদ রিয়াজ: চলতি ইরানি বছরের প্রথম সাত মাসে ইরানে বিদেশি পর্যটক আগমন গত বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ বেড়েছে। দেশটির উপপর্যটন মন্ত্রী একথা বলেছেন।

আলী-আসগর শালবাফিয়ান বলেন, “এই বছরের প্রথম সাত মাসে দেশে বিদেশি পর্যটকদের আগমন গত বছরের একই সময়ের তুলনায় ৪০ ভাগ বেড়েছে।

তিনি বলেছেন, প্রধানত ইরানের প্রতিবেশী দেশগুলি থেকে পর্যটকদের আগমনের হার ছিল ‘প্রতিশ্রুতিশীল’। পর্যটন মন্ত্রণালয় বিদেশি দর্শনার্থী আগমনকে সহজ করতে এবং এর পর্যটন উৎসগুলিকে বৈচিত্র্যময় করতে ব্যাপক প্রচেষ্টা চালিয়েছে বলে জানান তিনি।

চলতি ইরানি বছরের প্রথমার্ধে ৩০ লাখ ৩৫ হাজার বিদেশি পর্যটক ইরান ভ্রমণ করেছে। সূত্র: তেহরান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়