শিরোনাম
◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর ◈ পাকিস্তানের দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য হুমকি: মার্কিন জাতীয় গোয়েন্দা প্রধান ◈ প্রধানমন্ত্রীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিলেন নরেন্দ্র মোদি

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৩, ১০:৩২ রাত
আপডেট : ১৬ মার্চ, ২০২৩, ০৩:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৮-২০ মার্চের মধ্যে কাল বৈশাখী ঝড়ের আশঙ্কা

এ্যানি আক্তার: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে মঙ্গলবার আবহাওয়ার শেষ পরিস্থিতি ও পরবর্তী পূর্বাভাস সম্পর্কে তথ্য দেন আবহাওয়াবিদ এ কে এন নাজমুল হক। তিনি বলেন, মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছিলো, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, যশোর এবং কুষ্টিয়া অঞ্চল দিয়ে অস্থায়ীভাবে দমকা ঝড় হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া অনত্র আবহাওয়া উষ্ণ থাকতে পারে।

তিনি আরও বলেন, আজকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। ২৪ ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে ২২ মিলিমিটার।

তাছাড়া আজ সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা ঝড় হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী ১৮ থেকে ২০ মার্চের মধ্যে কাল বৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে।

এএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়