শিরোনাম
◈ সংসদ সদস্যদের শিষ্টাচার ও সংসদীয় রীতিনীতি মেনে চলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্পিকার ◈ ইরানকে চাপে রাখতে হরমুজে ‘শুট-টু-কিল’ আদেশ ট্রাম্পের ◈ “বিএনপির চার নারী প্রার্থী নিয়ে চমক ও বিতর্ক: নেটদুনিয়ায় তুমুল আলোচনা” ◈ শান্তর শতক আর মুস্তাফিজের ফাইফা‌রে নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিত‌লো বাংলাদেশ ◈ জ্বালানি সংকটে যৌথ কমিটি: সংসদে প্রধানমন্ত্রীর প্রস্তাব, বিরোধীদলের সমর্থন ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু ◈ আমরা যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর জন্য: সেনাবাহিনী প্রধান ◈ শুক্রবার সারাদিন গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ডিসেম্বরেই চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল, কক্সবাজার-সুন্দরবন-কুয়াকাটা হবে আন্তর্জাতিক গন্তব্য ◈ রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাসের স্বল্পচাপ থাকবে

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২২, ০৬:৪৫ বিকাল
আপডেট : ১৮ সেপ্টেম্বর, ২০২২, ০২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির আভাস, বজ্রসহ ভারি বৃষ্টির আশঙ্কা

প্রতিকী ছবি

আল আমিন : একটি লঘুচাপের প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে। সেই সাথে রাজশাহী, রংপুর, খুলনাতে বজ্রসহ ভারি বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। ফলে বৃষ্টিপাত বাড়তে পারে। শনিবার (১৭ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান জানিয়েছেন, লঘুচাপটি উত্তর প্রদেশ এবং তৎসংলগ্ন এলাকায় দুর্বল হয়ে একই এলাকায় লঘুচাপ হিসেবে অবস্থান করছে এবং মৌসুমী বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমী বায়ুটি বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে,যার থেকে লঘুচাপটির উৎপস্থিল হতে পারে। আগামী তিন দিনে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

রোববার ঢাকার কিছু এলাকায় হালকা থেকে ভারী আকারে বৃষ্টিপাত হতে পারে। তবে তাপমাত্রা দিনের তুলনায় রাতে রাতে বৃদ্ধি পাবে। সেই সাথে কোথাও কোথাও অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে।

সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরণের ভারী বর্ষণ হতে পারে।ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১৫-১৯ কিলোমিটার।

শনিবার বেলা ৩ টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে ডিমলায়, ৬৮ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। সম্পাদনা: আল আমিন 

  • সর্বশেষ
  • জনপ্রিয়