শিরোনাম
◈ বৈশ্বিক জ্বালানি সংকটে রাশিয়ার তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র ◈ ট্রাম্প প্রশাসনের বাণিজ্য তদন্তে বাংলাদেশসহ একাধিক দেশ ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে বহু চ্যালেঞ্জে বাংলাদেশের অর্থনীতি ◈ ঈদযাত্রায় নতুন লঞ্চ সার্ভিস চালু হবে কবে, জানালো সরকার ◈ বিদেশে বিনিয়োগ বাড়াচ্ছে বাংলাদেশি কোম্পানি, দেশে বাড়তে পারে বেকারত্ব ◈ শুল্ক বৈষম্যে বেনাপোল ছেড়ে ভোমরা বন্দরে ঝুঁকছেন ব্যবসায়ীরা ◈ মার্চের ১১ দিনেই রেমিট্যান্স এলো ১৯২ কোটি ডলার ◈ নাহিদের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করলেন বিএনপির কাইয়ুম ◈ ডিসেম্বরে জাতীয় গ্রিডে যুক্ত হবে রূপপুরের ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ ◈ মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই হাঁটছে সেনাবাহিনী: সেনাপ্রধান

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ০৪:৩৬ দুপুর
আপডেট : ১০ মার্চ, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুক্রবার পর্যন্ত বিচ্ছিন্নভাবে বৃষ্টির আভাস

মৌসুমী বায়ু বিদায় নিচ্ছে-এ অবস্থায় সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে, যা আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এরপর বৃষ্টি অনেকটা কমে যেতে পারে।

মঙ্গলবার (৭ অক্টোবর) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

 এতে বলা হয়েছে, এদিন ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু/এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
 
 আজ সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
 
আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা বলেন, আগামী সপ্তাহের মধ্যে মৌসুমী বায়ু পুরোপুরি বিদায় নেবে। এর আগে শুক্রবার (১০ অক্টোবর) পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। এসময় খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এরপর বৃষ্টি অনেকটাই কমে আসবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়