শিরোনাম
◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী 

প্রকাশিত : ২২ জুলাই, ২০২২, ০৮:২৬ রাত
আপডেট : ২৩ জুলাই, ২০২২, ০২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯৯৯ টাকায় পদ্মা সেতু ভ্রমণ প্যাকেজ চালু

পদ্মাসেতু

এম এম লিংকন: পর্যটকদের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশ পর্যটন করপোরেশন আয়োজন করছে ‘ ৯৯৯ টাকায় স্বপ্নের পদ্মা সেতু ভ্রমণ প্যাকেজ’। ৯৯৯ টাকার এই প্যাকেজটিতে দরর্শনার্থীরা ঢাকা থেকে পদ্মা সেতুতে ভ্রমণ করে আবার ঢাকায় ফিরতে পারবেন। শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের পর্যটন ভবনে এই প্যাকেজের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। 

প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, নিজের দেশের টাকায় পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে বাঙালি জাতি নতুন করে গৌরবের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়াতে শিখেছে। পদ্মা সেতু চালুর মাধ্যমে খুলে গেছে দেশের দক্ষিণাঞ্চলসহ সমগ্র বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নের অবারিত দ্বার। ইতোমধ্যে পদ্মা সেতুর দুই পাড়ে এবং দক্ষিণাঞ্চলে পর্যটকদের ঢল নেমেছে। দেশি বিদেশি পর্যটকদের এ চাহিদার ভিত্তিতে বাংলাদেশ পর্যটন করপোরেশনের এই প্যাকেজ ট্যুরের আয়োজন।

উদ্বোধনী আয়োজনে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আলী কদর জানান, এই প্যাকেজ ট্যুর বাংলাদেশ পর্যটন করপোরেশনের নিজস্ব এসি মাইক্রোবাসে আগারগাঁওয়ের পর্যটন ভবন থেকে শুরু হবে।

এরপর শ্যামলী, আসাদগেট, সাইন্সল্যাব হয়ে বুয়েটের সামনে দিয়ে হানিফ ফ্লাইওভারে উঠবে। এরপর আনুমানিক বিকেল সাড়ে ৫টায় পদ্মা সেতু অতিক্রম করবে। এই ভ্রমণের মাধ্যমে পর্যটকরা দিনের আলোতে পদ্মা সেতু এবং সন্ধ্যা ও রাতের আবহে পদ্মা সেতুর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবে।

তিনি জানান, ঢাকা-পদ্মা সেতু-ভাঙা চত্বর-বঙ্গবন্ধু মান মন্দির-ঢাকা শীর্ষক অর্ধদিবসের এ পদ্মা সেতু ভ্রমণ প্রতি শুক্র ও শনিবার নিয়মিত পরিচালিত হবে। এই প্যাকেজ ট্যুরটি বাংলাদেশ পর্যটন করপোরেশন পরিচালিত ন্যাশনাল হোটেল এন্ড ট্যুরিজম ট্রেনিং ইন্সটিটিউট প্রশিক্ষিত গাইড দ্বারা পরিচালিত হবে। আর প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯৯ টাকা। 

বিকেলে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে এই প্যাকেজ উদ্বোধনের পর বাংলাদেশ পর্যটন করপোরেশনের দুইটি এসি মাইক্রোবাস আগারগাঁওয়ের পর্যটন ভবন থেকে পদ্মা সেতুর উদ্দেশ্যে যাত্রা করে।

এ সময় আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আলী কদর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়