শিরোনাম
◈ সুনামগঞ্জে এসিল্যান্ডের ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য, ইউএনওকে দায়ী করার পর ঢাকায় নেওয়া হলো তাঁকে ◈ মক্কায় দুজনের মৃত্যুদণ্ড কার্যকর বিষয়ে যে ৬ প্রশ্নের জবাব চেয়ে সৌদি আরবের কাছে চিঠি বাংলাদেশের ◈ ইউরোপের ডেনিম বাজারে বাংলাদেশের আধিপত্য, ৮ মাসে রপ্তানি কমলেও শীর্ষস্থান অটুট ◈ তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন স্পিকার? সংবিধান সংশোধন কমিটিতে প্রস্তাব, ৭০ অনুচ্ছেদ নিয়ে যে আলোচনা হলো ◈ শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে এবার ৮৮ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও তারেক রহমানকে লেখা রহস্যময় চিঠিও ◈ ব্যাটিং কোচের পদ থেকে আশরাফুলকে অব‌্যাহ‌তি দি‌লো বি‌সি‌বি ◈ এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর ◈ ম‌্যান‌চেস্টার সিটির জয়রথ থামিয়ে দিলো ভিলা, জ্যাকসনের জোড়া আঘাত ◈ টঙ্গীতে শিশুকে নিপীড়নের অভিযোগে শিক্ষক কারাগারে, এবার শিশুটির বাবাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান ◈ ভারতে শত শত মুসলিমকে গুলি করে পঙ্গু করার অভিযোগ : এপির অনুসন্ধানে ভয়াবহ তথ্য প্রকাশ

প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৪, ০৫:৩২ বিকাল
আপডেট : ০৭ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লস এন্ড ড্যামেজ ফান্ড বিতরণ নিশ্চিত করতে হবে: পরিবেশমন্ত্রী

মনজুর এ আজিজ: [২.১] জলবায়ু পরিবর্তনের ক্ষতি মেটাতে যথাসময়ে লস এন্ড ড্যামেজ ফান্ড বিতরণ নিশ্চিত করতে সকল দেশকে কপ২৯-এ কার্যকর করার উপায় বের করতে হবে বলে মনে করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। 

[২.২] নতুন জলবায়ু অর্থায়ন লক্ষ্য চূড়ান্ত করা ও আর্টিকেল ৬ কার্বন মার্কেটের নিয়মগুলি সম্পন্ন করার কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপরও জোর দেন তিনি। 

[৩] শনিবার আজারবাইজানে অনুষ্ঠিত দু’দিনের হেড অব ডেলিগেশন রিট্রিট প্রোগ্রামের সমাপনী অধিবেশনে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন বলে রোববার পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

[৪] পরিবেশমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তন কেবল একটি হুমকি নয় বরং একটি মানুষের অস্তিত্বগত চ্যালেঞ্জ। বিভিন্ন স্বল্পোন্নত দেশে ইতোমধ্যে অনুভূত গুরুতর এবং বিস্তৃত প্রভাবগুলির ওপর জোর দিয়ে তিনি বলেন, এই প্রতিকূল প্রভাবগুলি অনেক দীর্ঘতর চ্যালেঞ্জ। 

[৫] সাবের চৌধুরী উল্লেখ করেন, বিশ্ব ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি পরবর্তী জাতীয়ভাবে নির্ধারিত অবদানগুলিকে (এনডিসি) ১.৫ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্যের সাথে সামঞ্জস্য করার আহ্বান জানান এবং এনডিসি বাস্তবায়নের জন্য স্পষ্ট সহায়তা প্রক্রিয়ার মাধ্যমে দেশগুলোর মধ্যে বিশ্বাস গড়ার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বাকুতে অনুষ্ঠিতব্য আগামী কপ২৯ প্রক্রিয়ার জন্য একটি পরীক্ষা যেখানে ব্যর্থতার সুযোগ নেই। সম্পাদনা: সমর চক্রবর্তী

এসবি২

  • সর্বশেষ