শিরোনাম
◈ ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর বাংলাদেশের সঙ্গে চুক্তির ভবিষ্যৎ কী? ◈ এয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর সময় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অবৈধ ভবন রোধে কড়া বার্তা, কুমিল্লায় গণপূর্তমন্ত্রীর ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ ◈ বাংলাদেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করতেই হবে তারেক রহমানকে ◈ বর্ণবি‌দ্বে‌ষি মন্তব‌্য বন্ধ কর‌তে ফুটবলে নতুন আইন করতে যাচ্ছে ফিফা ◈ ফুটবলার সামিত সোমের ছবি পোস্ট করে ভাষা শহীদদের শ্রদ্ধা জানালো ফিফা  ◈ ক্ষমতা হস্তান্তরের পর কোথায় আছেন ড. মুহাম্মদ ইউনূস, কী করছেন এখন? ◈ ভয়ভীতি মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরি করবো: তথ্যমন্ত্রী ◈ মাহদী হাসানের সঙ্গে দিল্লিতে ঠিক কী হয়েছিল?

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:৩৪ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেমন ব্যবসা করছে ‘আর্টিক্যাল ৩৭০’?

শিমুল চৌধুরী ধ্রুব: [২] বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম অভিনীত ছবি ‘আর্টিক্যাল ৩৭০’ মুক্তি পেয়েছে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি)। ছবিটি ইতোমধ্যে বক্স অফিসে সাড়া ফেলেছে। জানা গেছে, ছবিটি রোববার পর্যন্ত মাত্র তিনদিনে আয় করেছে ২২ দশমিক ৮০ কোটি টাকা। শুধুমাত্র রোববারেই এ ছবির আয় ৯ দশমিক ৫০ কোটি টাকা। ইতোমধ্যে পুরো বিশ্বে এ ছবি ব্যবসা করেছে ৩৩ দশমিক ৭০ কোটি টাকা। সূত্র: হিন্দুস্থান টাইমস

[৩] ভারতে ভালো ব্যবসা করলেও ছবিটি উপসাগরীয় মুসলিম দেশগুলোতে নিষিদ্ধ করা হয়েছে। সে তালিকায় রয়েছে বাহরাইন, কুয়েত, ইরাক, ওমান, কাতার ও সৌদি আরব। তাদের অভিযোগ, ছবিতে দেখানো হিংসা, স্পর্শকাতর বিষয়ের কারণে সেখানকার মানুষদের ভাবাবেগে যাতে আঘাত না লাগে সেজন্যই ছবিটি নিষিদ্ধ করা হয়েছে। তবে আরব আমিরাতে দেখা যাচ্ছে ‘আর্টিক্যাল ৩৭০’। সূত্র: টিভি নাইন

[৪] এ ছবিতে ইয়ামি গোয়েন্দা কর্মকর্তা জুনি হকসারের চরিত্রে অভিনয় করেছেন। ৩৭০ ধারা এবং জম্মু ও কাশ্মিরের পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে এ ছবি। ২০১৯ সালের ৫ আগস্ট ভারতের কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মির রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়া ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে এবং জম্মু-কাশ্মির ও লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে। সম্পাদনা: কামরুজ্জামান

এসসিডি/কে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়