শিরোনাম
◈ প্রোটিয়াদের কাছে বিধ্বস্ত, এখন সমীকরণের জালে ভারত ◈ শিক্ষকের আচরণ পাচ্ছি না, আপনারা জাতিকে কী দেবেন: শিক্ষামন্ত্রীর এক প্রশ্নে নাজেহাল শিক্ষক নেতারা! (ভিডিও) ◈ ৩০ বিলিয়ন ডলার ঋণ শোধে বড় চ্যালেঞ্জে সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে আলোচনায় যারা ◈ সংরক্ষিত আসনে সংসদে যেতে চান রাজপথে দীর্ঘ আন্দোলন ওটকশোর বিএনপি নেত্রীরা ◈ নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে : মির্জা ফখরুল (ভিডিও) ◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০২:২৮ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২৪, ০১:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উর্বশীকে প্রায় ৪ কোটি টাকার কেক উপহার দিলেন হানি সিং!

উর্বশী রাউতেলা - হানি সিং

শিমুল চৌধুরী ধ্রুব: [২] রোববার (২৫ ফেব্রুয়ারি) ছিলো বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলার জন্মদিন। এদিন অভিনেত্রীকে সোনার তৈরি কেক উপহার দিলেন ভারতের জনপ্রিয় র‌্যাপার হানি সিং। যা নিয়ে ব্যপক সমালোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। সূত্র: হিন্দুস্থান টাইমস

[৩] প্রশ্ন উঠেছে, হঠাৎ এতো ব্যয়বহুল কেক উপহার দেওয়ার কারণ কি? অবশ্য তার উত্তরও দিয়েছেন হানি সিং। তিনি বলেন, ‘আমার মতে, উর্বশীর মতো গ্লোবাল সুপারস্টার রাজকীয় ট্রিট প্রাপ্য। যার কারণে এই বিশেষ কেকটি উপহার দেওয়ার সিদ্ধান্ত নেই। কেকটির মূল্য ৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ৯৬ লাখ টাকা)। সহ-অভিনেতার জন্য সবচেয়ে বিশেষ জিনিস হিসেবে এটি ইতিহাস হয়ে থাক।’

[৪] তিনি আরো বলেন, ‘সত্যিকার অর্থে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী উর্বশী, এ কথা আমি বহুবার বলেছি। সে সবচেয়ে সুন্দরী বলেই আমি আমার ‘লাভ ডোজ’ গানে তাকে কাস্ট করেছিলাম। এটি ব্যাপকভাবে সফল হয়েছিল। এজন্য এখনো ভক্তরা আরও বেশি কিছু প্রত্যাশা করেন। শিল্পী হিসেবে উর্বশীর বেড়ে উঠা দেখেছি এবং এখনো দেখছি; সে গ্লোবাল সুপারস্টার।’ সূত্র: টিভি নাইন

[৫] হানি সিংয়ের দেওয়া সোনার কেকের সঙ্গে তোলা ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন উর্বশী। ক্যাপশনে লিখেছেন, ‘২৪ ক্যারেটের সোনার কেক। ‘লাভ ডোজ টু’-সেটে জন্মদিন উদযাপন। ধন্যবাদ হানি সিং।’ সম্পাদনা: সমর চক্রবর্তী

এসসিডি/এসসি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়