শিরোনাম
◈ আবারও দুবাই শহরের কেন্দ্রীয় অংশে জোরালো বিস্ফোরণের শব্দ ◈ ওমানে ড্রোন বিধ্বস্ত : দুই শ্রমিক নিহত ◈ আজান দিলেই মসজিদে আসে সাপ, শেষ হওয়ার পরপরই আবার অদৃশ্য হয়ে যায়, আরও নানা রহস্য! ◈ ঈদ উপলক্ষে যে ৬ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন ◈ এবার যে সুখবর পাচ্ছেন এমপিও শিক্ষক-কর্মচারীরা ◈ ইরানে ৬০০০ লক্ষ্যবস্তুতে হামলা চা‌লি‌য়ে‌ছে যুক্তরাষ্ট্র, জা‌না‌লো ইউএস সেন্ট্রাল কমান্ড ◈ টেস্ট টিউবে প্যাক করা ২০০০ রানি পিঁপড়া পাচারের চেষ্টা, এরপর যা ঘটল ◈ পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে আজ জিত‌লেই ‌সি‌রিজ বাংলাদেশের ◈ ইরানের শাসনব্যবস্থা এখনো সুসংগঠিত, গোলকধাঁধায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ◈ হিন্দু মন্দিরে ভারতের টি-টো‌য়ে‌ন্টি বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়ায় শুরু হ‌য়ে‌ছে রাজ‌নৈ‌তিক বিতর্ক

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:০৬ দুপুর
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডন হচ্ছেন আসিফ

শিমুল চৌধুরী ধ্রুব: [২] কণ্ঠশিল্পী আসিফ আকবর পূর্ণদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্ম ‘গহীনের গান’-এ অভিনয় করেছিলেন। ব্যতিক্রমধর্মী এই চলচ্চিত্রটি গড়ে উঠেছে তার গাওয়া ৯টি গানের সমন্বয়ে। পৌনে দুই ঘণ্টার এই চলচ্চিত্রের কাহিনী, চিত্রনাট্য, সংলাপ রচনা ও পরিচালনা করেছেন কথাসাহিত্যিক সাদাত হোসাইন। আর এর বিভিন্ন চরিত্রে আসিফ ছাড়াও অভিনয় করেছিলেন সৈয়দ হাসান ইমাম, তমা মির্জা, তানজিকা আমিন, আমান রেজা, কাজী আসিফ প্রমুখ।

[৩] আসিফ অভিনীত সিনেমাটি ২০১৯ সালে মুক্তির পর ব্যাপক আলোচনা তৈরি হয়। তবে গায়কের ভাষ্য, ভিন্ন ঘরানার একটা প্রোজেক্ট ছিল। অনেকেই কাজটি পছন্দ করেছেন। আসলে অভিনয় আমার পেশা নয়। তাই সিনেমায় অভিনয় নিয়ে ভাবছি না।

[৪] তবে এবার একটি মিউজিক্যাল ফিল্ম নিয়ে নিজেই হাজির হবেন আসিফ। এ প্রসঙ্গে তিনি বলেন, বিগ বাজেটের একটি মিউজিক্যাল ফিল্ম নিয়ে আসছি। এটা আমার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তৈরি হবে। গানের নাম ‘দ্য লাস্ট ডন’। আমি ডন হয়ে আসছি। গানে আমাকে একজন ডনের ভূমিকায় দেখবে দর্শক। এতে আমার অ্যাকশন দৃশ্য থাকবে। দৃশ্যগুলো উপভোগ করবেন ফ্যানরা। আগামী ঈদুল ফিতরে মিউজিক্যাল ফিল্মটি প্রকাশ করা হবে।

[৫] আসিফ জানান, সামনে শ্রেয়া ঘোষালের সঙ্গে ডুয়েট গান আসবে তার। এ ছাড়া ভারতীয় প্রযোজনা সংস্থা সারেগামা ও টি সিরিজের সঙ্গে সামনে কাজ হবে। সেখানে হিন্দিতে গান করবেন তিনি। সম্পাদনা: সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়