শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৬:৪৪ বিকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২৩, ০৬:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইনি জটিলতায় বলিউড অভিনেত্রী কৃতি

শিমুল চৌধুরী ধ্রুব: [২] চলতি বছর ‘মিমি’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। এখানেই থেমে থাকেননি তিনি, চলতি বছর অভিনয় থেকে এক পা এগিয়ে প্রযোজনার বৃত্তেও পা রেখেছেন কৃতি। তার প্রযোজনা সংস্থার তত্ত্বাবধানে প্রথম প্রজেক্টের কাজও শুরু হয়েছে। সূত্র: হিন্দুস্থান টাইমস

[৩] পেশাগত দিক থেকে চলতি বছর যে কৃতির জন্য বেশ সফল, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে বছরের শেষে এসে আইনি জটিলতায় জড়ালেন অভিনেত্রী। তাকে নিয়ে নাকি ছাপা হয়েছে বেশ কিছু ভুয়া খবর। এমন দাবি করে সংশ্লিষ্ট ওয়েব সাইটের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেন কৃতি। সূত্র: এবিপি আনন্দ

[৪] গত কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল ‘কফি উইথ করণ’-এর চলতি তথা অষ্টম সিজনে এসে নাকি একাধিক ট্রেডিং প্ল্যাটফর্মের প্রচার করেছেন কৃতি। এমন খবর চাউর হওয়ার পরেই ইনস্টাগ্রামে নিজের অ্যাকাউন্ট থেকে সব প্রশ্নের উত্তর দেন অভিনেত্রী। সূত্র: এই সময়

[৫] কৃতি লেখেন, ‘আমার বিষয়ে একাধিক জায়গায় খবর ছাপা হয়েছে যে আমি নাকি ‘কফি উইথ করণ’-এ গিয়ে ট্রেডিং প্ল্যাটফর্মের প্রচার করেছি। এটা সম্পূর্ণ মিথ্যা খবর। এই খবরগুলো ছাপার পিছনে কোনও অসৎ উদ্দেশ্যই কাজ করছে। আমি এমন কোনও কাজ করিনি। আমি সংশ্লিষ্ট ওয়েব সাইটগুলোকে আইনি নোটিশ পাঠিয়েছি এবং যথোপযুক্ত আইনি ব্যবস্থা নিয়েছি। এই ধরনের ভুয়া খবর থেকে দুরে থাকুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়