শিরোনাম
◈ সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় পেট্রোবাংলা ◈ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে আরব দেশগুলোকে যুদ্ধে টানতে চায়: রাশিয়া ◈ ইরান আর আমেরিকার অস্ত্রভাণ্ডার কী কমে আসছে? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তে বদলে যাচ্ছে বাংলাদেশ, কয়েকদিন পর সুফল পাবে জনগণ ◈ রাজধানীতে গ্যাস লিকেজে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ১০ জন ◈ পাকিস্তানের বিপক্ষে বাংলা‌দেশ ওয়ানডে দলে লিটন ও আফিফ ◈ মধ্যপ্রাচ্য উত্তেজনায় প্যানিক, সন্ধ্যা থেকেই তেল নেই অনেক পাম্পে ◈ পুনরায় চালু হচ্ছে বন্ধ থাকা ৭টি পাটকল ◈ মাঝ আকাশে নিখোঁজ ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩, ০৩:২৯ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ০৩:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত ‘কাঠগোলাপ’ দেশের সেন্সরে আটকা

শিমুল চৌধুরী ধ্রুব: [২] বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আটটি পুরস্কার জিতেছে বাংলাদেশের চলচ্চিত্র ‘কাঠগোলাপ’। কিন্তু দুই মাস ধরে আটকা পড়ে আছে দেশের সেন্সর বোর্ডে। শুরুতে বিনা কর্তনে ছাড়ের কথা শোনা গেলেও শেষ অবদি মেলেনি ছাড়পত্র।

[৩] ছবির প্রযোজক ফরমান আলী জানান, গত ২১ সেপ্টেম্বর সেন্সর বোর্ডে জমা দেয়া হয় ছবিটি। ২৪ সেপ্টেম্বর বোর্ড সদস্যরা ছবিটি দেখেন। বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু ফোন কল করে ফরমান আলীকে জানান, ছবিটি সুন্দর হয়েছে, বিনা কর্তনে পাস। দু-এক দিনের মধ্যে ছাড়পত্র দেওয়া হবে। 

[৪] ফরমান আলী বলেন, পরে বোর্ডের ভাইস চেয়ারম্যান আমাকে জানান, ছবিতে একটা রোগের বিষয় রয়েছে, এমন রোগ পৃথিবীতে আছে কি না, তা কোনো বিশেষজ্ঞের অভিমত নিয়ে জমা দিতে। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডা. আলাউদ্দিন খানের বক্তব্য বোর্ডে পেশ করি। তবু ছাড়পত্র পাইনি।

[৫] এ বিষয়ে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান মুহ. সাইফুল্লাহ বলেন, কিছু কিছু ছবির ক্ষেত্রে আমাদের অবজারভেশন থাকে। সেটা শেষ করেই ছাড়পত্র দেওয়া হয়। তবে ‘কাঠগোলাপ’ কবে ছাড়পত্র পাবে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি তিনি।

[৬] অপূর্ণ রুবেলের কাহিনি ও চিত্রনাট্যে সিনেমাটি পরিচালনা করেছেন সাজ্জাদ খান। নারীপ্রধান গল্পে এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা কেয়া, জামশেদ শামীম, রাশেদ মামুন অপু, মেঘলা মুক্তা ও দিলরুবা দোয়েল। অন্যান্য চরিত্র রূপদান করেছেন এ কে আজাদ সেতু, কুন্তল বুকি, শিল্পী সরকার অপু, সুজন হাবিব প্রমুখ। সম্পাদনা: তারিক আল বান্না

  • সর্বশেষ
  • জনপ্রিয়