শিরোনাম
◈ যুবশক্তিকে কাজে লাগাতে পারলেই দেশের সাফল্য সম্ভব: রাষ্ট্রপতি ◈ ৭১ হাজার ৮৫০ কোটি টাকার সম্প্রসারণ প্রকল্প বাদ, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক নিয়ে নতুন পরিকল্পনা ◈ ৪০০ ছক্কার বিশ্বরেকর্ড, ভারত ধরাছোঁয়ার বাইরে ◈ গার্মেন্টস শ্রমিকদের বর্তমান বেতন কত, ৩০ হাজার টাকা মজুরির দাবির যৌক্তিকতা কতটা, কতটা সক্ষম মালিকপক্ষ? ◈ শ্রমিক অসন্তোষে জরুরি তৎপরতা, মন্ত্রীদের বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী; আমিরাত সফর বাতিল শ্রমমন্ত্রীর ◈ সুইজারল্যান্ডে রাইন নদীতে মিলল খণ্ডিত মরদেহ, বাংলাদেশি রুমমেট গ্রেপ্তার ◈ শ্রমিক আন্দোলনে নাশকতার অভিযোগে ছাত্রলীগ-যুবলীগের ১১ নেতাকর্মী আটক ◈ গাজীপুরে শ্রমিক বিক্ষোভের মাঝেই গাজীপুরে কারখানার ঝুট গুদামে আগুন, যানজটে বিপাকে ফায়ার সার্ভিস ◈ তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় বান্ধবী দিশা গ্রেফতার, দীপের সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পেয়েছে পুলিশ ◈ আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতের মাধ্যমে লোডশেডিং কমানোর আশা বিদ্যুৎমন্ত্রীর

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ০৫:৫৯ বিকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২৩, ০৫:৫৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফের বিয়ে করেছেন নোবেল

শিমুল চৌধুরী ধ্রুব: [২] বরাবরই বিতর্কিত বিষয় নিয়ে খবরের শিরোনাম হন গায়ক মইনুল আহসান নোবেল। এ কারণে অনেকে তাকে বিতর্কিত গায়ক বলেই ডাকেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের বিয়ের খবরও জানালেন বিতর্ক উসকে দিয়ে।

[৩] সোমবার (২০ নভেম্বর) নিজের ফেসবুকে নোবেল তার রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট করেছেন। সেখানে জানিয়েছেন তিনি ফারজান আরশির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এর আগে আরশির সঙ্গে একটি ছবি প্রকাশ করেন নোবেল। সেখানে দেখা যায়, তার বুকে মাথা রেখে আছেন আরশি। সঙ্গে নোবেল লিখেছিলেন, ‘ক্যাপশন কি লেখা লাগবে? আরশি (সঙ্গে লাভ ইমোজি)।’ ছবি প্রকাশের পর মন্তব্যের ঘরে নেটিজেনরা তার সঙ্গে আরশির পরিচয় জানতে চেয়েছিলেন। তখন নোবেল তাকে তাদের ভাবী বলে পরিচয় করিয়ে দেন। 

[৪] এরপরে আরও একটি পোস্ট দিয়েছেন নোবেল। সেখানে লিখেছিলেন, প্রেম করে সব হারিয়েছি। এরপরই আরশির সঙ্গে চুম্বনরত ছবি প্রকাশ করে জানান তার বিয়ের খবর। 

[৫] জানা গেছে, আরশি খুলনার ফুড ভ্লগার নাদিমের স্ত্রী ছিলেন। তিনিও ভ্লগিংয়ের সঙ্গে জড়িত। চলতি বছরের জুলাইতে নোবেলের টানে নাদিমের ঘর ছাড়েন তিনি। আরশির সঙ্গে নোবেলের পরিচয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর নড়াইলের অরুণিমা রিসোর্টে কয়েকবার দেখা করেন তারা। পরে খুলনায়ও সাক্ষাৎ হয় তাদের।

[৬] বিষয়টি নিয়ে ক্ষুব্ধ আরশির প্রাক্তন স্বামী নাদিম। নিজের ফেসবুক একাউন্টে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। সম্ভবত তিনি আগেই বুঝতে পেরেছিলেন নোবেলের সঙ্গে তার স্ত্রীর সম্পর্ক। এর আগে নোবেল যখন অর্থ আত্মসাৎ মামলায় গ্রেপ্তার হয়েছিলেন তখন নাদিম লিখেছিলেন, ‘এর জন্য মানুষ নাকি এখন পাগল হয়! আগে ভালো থাকা ঠিক ছিল, আর এখন! এখন যে নেশাখোর সে-ই একমাত্র এর জন্য পাগল হবে। এখন এটা স্পষ্ট যে, নোবেল ও নিজের স্ত্রীর সম্পর্কেরই ইঙ্গিতই দিয়েছিলেন নাদিম।’

[৭] আগেও একাধিকবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন নোবেল। কিন্তু কোনো সংসারই স্থায়ী হয়নি। সবশেষ ২০১৯ সালে তিনি বিয়ে করেছিলেন সালসাবিল মাহমুদকে। কিন্তু মাদক ত্যাগ না করায় মাস ছয়েক আগে তাকে ডিভোর্স দেন সালসাবিল। সম্পাদনা: তারিক আল বান্না

এসসিডি/টিএবি/এনএইচ

  • সর্বশেষ