শিরোনাম
◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস ◈ নাইজেরিয়ায় ভুলবশত বিমান হামলা, নিহত ১০০ ছাড়াল ◈ রাজধানীর সড়কে তৃতীয় লিঙ্গের সদস্যদের স্বেচ্ছাশ্রমে যুক্ত করল ডিএমপি ◈ হজযাত্রীদের জন্য স্বস্তি: টিকিটপ্রতি খরচ কমলো ১২ হাজার টাকা ◈ পানির অভাবে কাপ্তাইয়ের তিন ইউনিট বন্ধ, উৎপাদন চলছে সীমিত আকারে

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ০৩:০৩ দুপুর
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৮:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭০ বছর বয়সে ফের বিয়ে করলেন হাল্ক হোগান

মার্কিন অভিনেতা হাল্ক হোগান

শিমুল চৌধুরী ধ্রুব: [২] ৭০ বছর বয়সে তৃতীয়বারের মতো বিয়ে করলেন মার্কিন অভিনেতা ও কিংবদন্তী রেসলার হাল্ক হোগান। ৪৫ বছর বয়সী স্কাই ডেইলির সঙ্গে দাম্পত্য জীবনে জুটি বাঁধলেন তিনি। স্কাই পেশায় একজন ইয়োগা প্রশিক্ষক ও হিসাবরক্ষক। সূত্র: পিপল

[৩] শুক্রবার ফ্লোরিডায় চুপিসারে একটি চার্চে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। এসময় তাদের পরিবারের সদস্যরাই কেবল উপস্থিত ছিলেন। তবে বাবার বিয়েতে হাজির ছিলেন না হোগানকন্যা ব্রুক (৩৫)। 

[৪] বিয়েতে একটি কালো রঙের টাক্সেডো ও মাথায় ব্যান্ডানা পরেছেন হোগান। অন্যদিকে স্কাই ডেইলি পরেছেন সাদা রঙের গাউন। ডেইলির সঙ্গে একটি পার্টিতে পরিচয় হয় হোগানের। সেখান থেকেই বেশ কিছুদিন প্রেমের পর চলতি বছরের জুলাই মাসে বাগদান সম্পন্ন করেন এই জুটি। সূত্র: নিউ ইয়র্ক পোস্ট

[৫] ১৯৮৩ সালে লিন্ডা হোগানকে বিয়ে করেন হাল্ক হোগান। ২০০৯ সালে ভেঙে যায় এ সংসার। দীর্ঘ ২৬ বছরের সংসারে তাদের দুটো সন্তান রয়েছে। ২০১০ সালে জেনিফার ম্যাকড্যানিয়েলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন হাল্ক। ২০২১ সালে ভেঙে যায় দ্বিতীয় সংসারও। তবে এ সংসারে তাদের কোনো সন্তান নেই। সূত্র: পেজ সিক্স

[৬] দ্বিতীয় সংসার ভাঙার পর স্কাই ডেইলির সঙ্গে সম্পর্কে জড়ান হাল্ক। স্কাই ডেইলিরও এটি তৃতীয় বিয়ে। তার ৯ বছর বয়সী এক মেয়ে এবং ১৪ ও ১৬ বছর বয়সী দুটি পুত্র সন্তান রয়েছে।

[৭] হাল্ক হোগান রেসলিং দুনিয়ায় বেশ পরিচিত মুখ। তার আসল নাম টেরি বোলিয়া। ১৯৮০ এর দশকে জনপ্রিয় রেসলারদের মধ্যে হাল্ক অন্যতম। অনেকে তাকে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা রেসলারদের একজন বলেও মনে করেন। সম্পাদনা: তারিক আল বান্না

এসসিডি/টিএবি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়