শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ০৩ জুন, ২০২৩, ০৭:১১ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৩, ০৭:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাতে মেজাজ বিগড়ে যায় অভিনেত্রী মিথিলার

অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা

শিমুল চৌধুরী ধ্রুব: কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ের পর দুই বাংলাতেই সমান তালে কাজ করে চলেছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। সম্প্রতি তাদের সংসার ভাঙ্গার গুঞ্জন উঠেছে গণমাধ্যমে। এরমধ্যেই শোনা গেলো, মিথিলা নাকি শুটিং সেটে মেজাজ হারান। এমনকি পরিচালক ও কুশলীদের সঙ্গে তর্ক-বিতর্কেও জড়ান। সূত্র: টিভি নাইন

মিথিলাকে বরাবরই সবাই ঠান্ডা মেজাজের বলে জানেন। সেই শান্ত মিথিলাই কিনা শুটিং সেটে তর্কে জড়ান।  বিষয়টি স্বীকারও করেছেন তিনি। এক সাক্ষাৎকারে মিথিলা বলেন, সারাদিন কাজ করতে রাজি আছি। কিন্তু রাতে একটা নির্দিষ্ট সময়ের পর বাড়ি ফিরতেই হবে। তখন আর কাজ করতে ভালো লাগে না। আর ঠিক তখনই মেজাজ বিগড়ে যায়। অবশ্য সবার সাথে তর্ক-বিতর্কে জড়াই না। কেবল যারা কাছের, তাদের সঙ্গেই এমনটা হয়।

উল্লেখ্য, মিথিলার পরবর্তী সিনেমার নাম ‘মেঘলা’। যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সিনেমায় মিথিলা ছাড়াও আরো অভিনয় করেছেন গৌরব চট্টোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, সায়ন ঘোষ, অমিত সাহা, দীপক হালদার প্রমুখ। ছবির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় রয়েছেন অর্ণব কে মিদ্যা। সম্পাদনা: এল আর বাদল

এসসিডি/এলআরবি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়