শিরোনাম
◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০২:৩৫ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ১১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাকিবের জন্মদিন: অপু-বুবলীর পাল্টা স্ট্যাটাস

শাকিবের জন্মদিন

শিমুল চৌধুরী ধ্রুব: ২৮ মার্চ (মঙ্গলবার) ছিলো অভিনেতা শাকিব খানের ৪৪তম জন্মদিন। বিশেষ এই দিনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে সরব হয়ে উঠেছেন তার প্রাক্তন দুই স্ত্রী অভিনেত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলী। ফেসবুকে একের পর এক পোস্ট দিয়ে নিজেদের অবস্থান জাহির করছেন তারা!

শুরুতে বেশ সাদামাটাভাবে শাকিবকে জন্মদিনের শুভেচ্ছা জানান শবনম বুবলী। ফেসবুকে ছেলে শেহজাদ খান বীরের জন্মদিনের একটি ভিডিও পোস্ট করে জন্মদিনের শুভকামনা জানান তিনি। ঐ ভিডিওটিতে বীরের সঙ্গে দেখা যায় শাকিব খানকে। এরপরই অপু বিশ্বাস পোস্ট করেন ছেলে জয়ের সঙ্গে শাকিব খানের কেক কাটার মুহূর্ত। এই ভিডিও দেখে নেটিজেনদের ভেতর ধারণা জন্ম নেয়, শাকিব খান শুধু অপু আর জয়কে নিয়েই তার জন্মদিন পালন করেছেন।

এরপর বৃহস্পতিবার (৩০ মার্চ) দিবাগত রাত ২টার দিকে নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন বুবলী। ৩৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, শাকিবের সঙ্গে খুনসুটিতে মেতে আছে ছেলে শেহজাদ। ওই ভিডিওর ক্যাপশনে বুবলী লিখেছেন, বাবার জন্মদিনের রাতে যখন বাবা-ছেলের দুষ্টমিষ্টি খুনসুটি। এরপরই জুড়ে দিয়েছেন লাল রঙের একটি হার্টশেপের ইমোজি।

ওই রাতেই আরও ৩টি ছবি পোস্ট করেন বুবলী। যেখানে শাকিবের সঙ্গে শুধু ছেলে শেহজাদ নয়, বুবলী ও শাকিবের কেক সাজানোর একটি ছবিও দেখা যায়।

এসসিডি/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়