শিরোনাম
◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল ◈ দুই দিন পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট ◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৫:২৫ বিকাল
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৫:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাইমস স্কয়ারের বিলবোর্ডে প্রথম বাংলা সিনেমা

টাইমস স্কয়ারের বিলবোর্ড

শিমুল চৌধুরী ধ্রুব: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের বিখ্যাত টাইমস স্কয়ারের বিলবোর্ডে সাধারণত প্রায়ই দেখা যায় বিশ্বের বিভিন্ন ভাষার জনপ্রিয় সিনেমার ট্রেলার ও টিজার। তবে এর আগে কোনো বাংলা সিনেমার ভাগ্যে জোটেনি সেই সুযোগ। এবারই প্রথম বিলবোর্ডটিতে দেখানো হলো কলকাতার সিনেমা ‘দোস্তজী’র পোস্টার এবং ট্রেলার। বণিকবার্তা

বাংলাদেশ-ভারত সীমান্তের দুই শিশুর মধ্যকার বন্ধুত্ব ও বিচ্ছেদের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘দোস্তজী’। বিশ্বের প্রায় ৩০টি দেশ ঘুরে ইউনেস্কো সিফেজ অ্যাওয়ার্ড, জাপানের গোল্ডেন শিকা অ্যাওয়ার্ডসহ আটটি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে নির্মাতা প্রসূন চট্টোপাধ্যায়ের এ সিনেমা। নির্মাতা বলেন, ‘যখন নিজের দেশে, নিজের শহরে দোস্তজী মুক্তি পেয়েছিল, তখন আমরা একটা বড় পোস্টার, একটা হোর্ডিং, কিছুই দিতে পারিনি। আমাদের অর্থনৈতিক সামর্থ্য ছিল না। তবুও সে সিনেমা বাংলার দর্শকদের ভালোবাসায় একটানা ১২ সপ্তাহ সিনেমা হলে চলেছে। এবার নিউইয়র্ক শহরের টাইমস স্কয়ারে বাংলা ছবির এক ইতিহাসের সাক্ষী হয়ে রইলাম আমি নিজেও।’

বাংলাদেশের নির্মাতাদের সঙ্গে সিনেমা নির্মাণের ভাবনা রয়েছে প্রসূনের। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে চাই। যদি সেরকম কিছু হয় তবে সিনেমার বেশির ভাগ শুটিং বাংলাদেশে করব। এতে বাংলাদেশের অনেক তারকাও থাকবেন। আমার বাবা-মায়ের জন্ম বাংলাদেশে। যদিও আমি একবারই বাংলাদেশে গিয়েছি।’ 

দোস্তজী কলকাতায় মুক্তি পায় গত ১১ নভেম্বর। সিনেমাটি দেখার পর এক টুইট বার্তায় এর প্রশংসা করেছিলেন বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চন। 

এসএইচডি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়