শিরোনাম
◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০১:০৬ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৫:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাকিবের মামলা: রহমত উল্লাহকে আদালতের সমন

শাকিব খান

শিমুল চৌধুরী ধ্রুব: প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে বৃহস্পতিবার (২৩ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে মামলা করেছেন নায়ক শাকিব খান। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ২৬ এপ্রিল আসামি রহমত উল্লাহকে হাজির হতে সমন জারি করেছেন।

এর আগে চলচ্চিত্র প্রযোজক দাবি করা রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা করতে থানায় যান শাকিব খান। তবে থানা মামলা গ্রহণ না করে শাকিব খানকে আদালতে যাওয়ার পরামর্শ দেয় পুলিশ।

থানা থেকে বের হয়ে শাকিব সাংবাদিকদের বলেছিলেন, আমার বিরুদ্ধে যিনি অভিযোগ এনেছেন, তিনি আসলে প্রযোজক কিনা আপনারা প্রযোজক সমিতিতে গেলেই আসল তথ্য পেয়ে যাবেন। তিনি কোনও প্রযোজকই নন। তিনি আমার বিরুদ্ধে একটি ‘ভুয়া’ অভিযোগ এনেছেন। যেহেতু ভুয়া অভিযোগ, তাই আমি আইনি পদক্ষেপ নিতে এসেছি। 

জানা যায়, শাকিব খানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় ‘অপারেশন অগ্নিপথ’-এর শুটিংয়ে শিডিউল ফাঁসানো ও সহকারী প্রযোজককে ধর্ষণের অভিযোগ তুলেছেন রহমত উল্লাহ। এর জেরেই মানহানির মামলা করতে আদালতে উপস্থিত হয়েছেন শাকিব। সম্পাদনা: মাজহারুল ইসলাম

এসসিডি/এমআই/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়