শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:৫৩ বিকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৪৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তি পেল ফারাজ, আটকে রইল শনিবার বিকেল

মুক্তি পেল ফারাজ- শনিবার বিকেল

মিহিমা আফরোজ: ঢাকার হোলি আর্টিজানের সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে নির্মিত বহুল প্রতিক্ষিত ‘ফারাজ’ সিনেমা ভারতে মুক্তি পেয়েছে আজ। হংসল মেহতা পরিচালিত ছবিটি ভারতজুড়ে ১০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। হিন্দুস্তান টাইমস্

‘ফারাজ’ সিনেমা মুক্তির স্থগিত করার আদেশ চেয়ে আদালাতে রিট করা হয়েছিল। কিন্তু গত বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট সিনেমাটি মুক্তি স্থগিত করার আবেদন বাতিল করে এবং মুক্তির অনুমতি দেয়। ‘ফারাজ’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন কারিনা কাপুরের চাচাতো ভাই জাহান কাপুর। পরেশ রাওয়ালের ছেলে আদিত্য রাওয়াল এ সিনেমায় অভিনয় করেছেন। এটি তাদের অভিষেক চলচ্চিত্র। ‘ফারাজ’ সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আমির আলী, জুহি বব্বর, শচিন লালওয়ানি, পলক লালওয়ানি, রেশম সাহানি প্রমুখ।

অন্যদিকে একই ঘটনা নিয়ে নির্মিত মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ আটকে রয়েছে সেন্সরবোর্ডে। এর আগে ছবিটির নির্মাতা ফারাজ এর এক ঘণ্টা আগে হলেও ‘শনিবার বিকেল’ মুক্তি দেওয়ার কথা বললেও মুক্তি পায়নি ছবিটি। নির্মাতা মোস্তফা সারওয়ার ফারুকি বলেন, আমি এখনও অদৃশ্য কারণে সেন্সর বোর্ডের ছাড়পত্র হাতে পাইনি। তাই শুক্রবার ‘শনিবার বিকেল’ মুক্তি দেওয়া যাচ্ছে না। এদিকে, ‘শনিবার বিকেল’ সিনেমাটি কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার লাভ করলেও এখনো দেশের দর্শক দেখতে পারেননি। কারণ দীর্ঘদিন ধরে সেন্সর বোর্ডে আটকে আছে সিনেমাটি। সম্প্রতি আপিল বোর্ডের শর্ত সাপেক্ষে সিনেমাটি মুক্তির কথা শোনা গিয়েছিল।

এমআইএ/এসএ

  • সর্বশেষ