শিরোনাম
◈ আই‌পিএ‌লের দল আরসিবি কিন‌তে ম্যানচেস্টার ইউনাই‌টে‌ডের মা‌লিক দাম বল‌লেন ১৮ হাজার কো‌টি টাকা  ◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৬:৪১ বিকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৩, ০৪:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় মুক্তি পাচ্ছে ১২৫ কোটি টাকার সিনেমা ‘মেগান’

মেগান

মিহিমা আফরোজ: যুক্তরাষ্ট্রে মুক্তির পরপরই বক্স অফিসে সাড়া ফেলেছে বৈজ্ঞানিক কল্পকাহিনি নির্ভর ভৌতিক সিনেমা ‘মেগান’। সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে একটি পুতুলকে ঘিরে, পর্দায় সেই পুতুলের কাণ্ড দেখতে সিনেমাহলে হুমড়ি খেয়ে পড়েছেন দর্শকেরা। ১২৫ কোটি টাকা ব্যয়ে সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা জেরার্ড জনস্টন। ইয়ন

সিনেমায় মেগান চরিত্রে অভিনয় করেছেন অ্যামি ডোনাল্ড ও জেনা ডাভিস। মেগানের নির্মাতা জেমা চরিত্রে অ্যালিসন উইলিয়ামস ও তার ভাগনি কেডি চরিত্রে অভিনয় করেছেন ভায়োলেট ম্যাকগ্রো। সাধারণ দর্শকের পাশাপাশি সমালোচকেরাও সিনেমাটির প্রশংসা করেছেন।

মাত্র এক মাসের ব্যবধানে আলোচিত সিনেমাটি ব্যয়ের প্রায় ১২ গুণ অর্থ আয় করেছে। বিশ্বজুড়ে আলোচিত ভৌতিক পুতুল ‘মেগান’ এবার আসছে ঢাকায়। শুক্রবার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে সিনেমাটি।

সিনেমার গল্পে দেখা যাবে, খেলনা প্রস্তুতকারক এক কোম্পানির রোবট-বিশেষজ্ঞ জেমা কৃত্রিম বুদ্ধিমত্তায় চালিত একটি পুতুল তৈরি করে। জেমার বোন ও বোনের স্বামী সড়ক দুর্ঘটনায় নিহত হলে তাদের একমাত্র কন্যা কেডি আশ্রয় নেয় জেমার কাছে। কেডির অভিভাবক জেমা হলেও সে কেডির দায়িত্ব দেয় মেগানের কাছে।

কেডিকে দেখভালের দায়িত্ব ঠিকঠাকভাবেই পালন করে পুতুলটি; তবে দায়িত্বের নামে বাড়াবাড়িও করে। একসময় পুতুলটি সহিংস হয়ে ওঠে। এরপর একের পর এক ভয়ংকর ঘটনার সাক্ষী হতে থাকেন পর্দার সামনের দর্শকেরা।

এমএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়