শিরোনাম
◈ মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, বন্দরে দুটি কনটেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ◈ ভালভের্দের অবিশ্বাস্য গোলে শেষ মুহূর্তে রিয়ালের জয় ◈ আজ শুরু সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, প্রথম দিনেই ভারত-পাকিস্তান মহারণ, রা‌তে বাংলা‌দেশ-ভুটান ম‌্যাচ ◈ রফতানিতে ধাক্কা, কারখানায় আগুন: কতটা ক্ষতিগ্রস্ত পোশাকশিল্প? ◈ পর্যাপ্ত মজুতের পরও সার নিয়ে বিপাকে কৃষকরা ◈ সাজেকে ১৪ দিনের অবরোধে চরম খাদ্যসংকট, পর্যটন ও পরিবহন খাতে শতকোটি টাকার ক্ষতির শঙ্কা: সমাধান করবে কে? ◈ শ্রমিক আন্দোলন নিয়ন্ত্রণে অতিরিক্ত বল প্রয়োগ নয়, আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ◈ জিগাতলায় ২০০ কোটি টাকা ব্যয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১৮৪ ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ ◈ গাছতলায় ফেলে যাওয়ার ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ, ৯৫ বছরের বাবাকে বাড়িতে নিলেন বড় ছেলে ◈ কিশোরগঞ্জে জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৩, ০১:৫১ দুপুর
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০২৩, ০৩:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পাঠান’ নিয়ে মুখ খুললেন বলিউড বাদশাহ শাহরুখ

শাহরুখ খান

সাজিয়া আক্তার: সম্প্রতি বলিউড বাদশাহ শাহরুখ খানের নতুন সিনেমা ‘পাঠান’ মুক্তির পরেই ছবিটি রীতিমতো ঝড় তুলেছে বক্সঅফিসে। আর এই ছবির মাধ্যমেই দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরেছেন এই অভিনেতা। এতদিন ‘পাঠান’ নিয়ে কোনো কথা না বললেও সম্প্রতি মুখ খুলেছেন বলিউড বাদশাহ। আর টিভি

সোমবার (৩০ জানুয়ারি) এক সংবাদ সম্মলনে হাজির হন শাহরুখ-দীপিকাসহ জন আব্রাহাম এবং নির্মাতা সিদ্ধার্থ আনন্দ।

সংবাদ সম্মলনে শাহরুখ খান বলেন, গণমাধ্যম এবং দর্শকরা যেভাবে পাঠানকে সাপোর্ট করেছে সেটা দেখে সত্যি আমরা ভীষণ কৃতজ্ঞ। ছবিটিকে ঘিরে অনেক কিছুই ঘটতে পারত, যা আনন্দদায় মুক্তিতে বাঁধা সৃষ্টি করেতে পারত। তবে সব দিক থেকে যে ভালোবাসা পেয়েছি, সেটিই এই সাফল্য এনে দিয়েছে আমাদেরকে। সেই সঙ্গে আমি আমার সব সহকর্মীর তরফ থেকে ছবির জীবন ফিরিয়ে আনার জন্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক ও ভক্ত-অনুরাগীদের।

তিনি আরও জানান, আসলে ছবি মুক্তির আগে বিশেষ উদ্দেশ্যে গণমাধ্যমের সঙ্গে দেখা করিনি, ব্যাপারটা মোটেও এমন নয়, আসলে এ ছবিটি করোনা মহামারির সময়ে শুটিং করা হয়েছিল। তার পর থেকে ছবির পোস্ট প্রোডাকশনের কাজ নিয়েই ব্যস্ত ছিল সবাই। আমরাও আদিত্য চোপড়া ও সিদ্ধার্থের সঙ্গে সময় দিচ্ছিলাম। তবে এ ছবিকে খুব সমর্থন করেছে সবাই।

ছবিটি মুক্তির আগে ‘বেশরম রঙ’গানের জন্য তোপের মুখে পড়েছিলেন শাহরুখ-দীপিকা। এমনকি ছবিটি বয়কটের দাবী জানিয়েছিলেন কেউ কেউ। কারণ, গানের ভিডিওতে গেরুয়া বিকিনিতে দীপিকাকে দেখে ব্যাপক ক্ষেপেছিলেন একাধিক হিন্দু সংগঠন। তবে সব বাঁধা পেরিয়ে অবশেষে মুক্তি ২৫ জানুয়ারি পেয়েছে ‘পাঠান’।

এসএ/এসএ 

  • সর্বশেষ