শিরোনাম
◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৬:০৮ বিকাল
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২৩, ১১:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২ দিন সংসার করে ১০০ কোটি টাকা পাচ্ছেন প্যামেলা!

প্যামেলা

এ্যানি আক্তার: বিয়ের পর মাত্র ১২ দিনের সংসার। তার পরেই বিচ্ছেদ। জন পিটার্স তার নিজের উইলে প্রাক্তন স্ত্রী পামেলা অ্যান্ডারসনের জন্য রেখে যাচ্ছেন ১০ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ১০০ কোটি টাকা। আনন্দবাজার

১৯৮০ সালে প্রথম প্লেবয় ম্যানসনে পামেলাকে দেখেন জন পিটার্স। পামেলা তখন বছর ১৯ এর কিশোরী। প্রথম দেখাতেই পামেলাকে মনে ধরেছিল জনের। তারপর কেটে গেছে প্রায় ৩০ বছর। একে অপরের বন্ধু হিসেবে বিপদে-আপদে পাশে থেকেছেন পামেলা ও জন। হঠাৎ বিয়ের প্রস্তাব আসে জনের কাছে। মোবাইলে এসএমএস করে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন ‘বার্ব ওয়্যার’, ‘স্ন্যাপড্র্যাগন’ খ্যাত হলিউড তারকা পামেলাই।

অবশ্য সেসময় বিবাহিত পিটার্স। তবে পামেলার হাতছানি উপেক্ষা করতে পারেননি ‘ব্যাটমান’, ‘সুপারম্যান রিটার্নস’ ছবির এই প্রযোজক। ২০২০ সালের জানুয়ারি মাসে মালিবুতে বিয়ে সারেন পামেলা-পিটার্স। সেই বছরই ১ ফেব্রুয়ারি বিচ্ছেদের জন্য আইনি পথে আবেদন জানান নবদম্পতি। পামেলা ও জনের বিয়ে নিয়ে কম চর্চা হয়নি।

পামেলা অবশ্য জনসমক্ষে জনকে আইনিভাবে বিয়ে করার কথা স্বীকারও করেননি। পরে বলেছিলেন, জন আর আমার বন্ধুত্ব সারা জীবনের। এবার সেই বন্ধুই পামেলার জন্য নিজের উইলে রেখে যাচ্ছেন ১০০ কোটি টাকা। বিয়েতে থাকাকালীন সময়েও পামেলার বড় অঙ্কের আর্থিক ঋণ পরিশোধ করেছিলেন জন।

এএ/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়