শিরোনাম
◈ ফরিদপুরে দুই দিন আগেই ঈদের নামাজ আদায় করলেন পীর ◈ পেঁয়াজের কেজি ১৫ রুপি দাম নির্ধারণ করেছে ভারত সরকার ◈ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না পাকিস্তান, ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান খাজা আসিফের ◈ স্থবির অর্থনীতি চাঙা করতে ৬০ হাজার কোটি টাকার পুনরুদ্ধার পরিকল্পনা ◈ ইরানে আবারও হামলা শুরু, যা জানাল যুক্তরাষ্ট্র ◈ বহুবিবাহ নিষিদ্ধ ও লিভ-ইন নিবন্ধন বাধ্যতামূলক করার প্রস্তাব! ◈ ঈদের আগে ভারতে নতুন বিতর্ক: গরুকে জাতীয় পশু ঘোষণার দাবিতে মুসলিম আলেম-সংগঠনগুলো ◈ রাজধানীসহ বিভিন্ন এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় ◈ ঈদযাত্রায় সায়েদাবাদে তীব্র যানজট, ঘণ্টার পর ঘণ্টা আটকে ঘরমুখো মানুষ ◈ সারা দে‌শের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী নবম পে স্কেলের সুবিধা পাবেন 

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২২, ০২:৩২ দুপুর
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২২, ১১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শহর ছেড়ে কোথায় যাচ্ছেন অপূর্ব!

জিয়াউল ফারুক অপূর্ব

বিনোদন ডেস্ক : নাটকের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। টেলিভিশন নাটকের পাশাপাশি ওয়েব কনটেন্টেও কাজ করছেন। সে ধারাবাহিকতায় সম্প্রতি নতুন একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তিনি। নাম মায়া শালিক। 

এটি নির্মাণ করেছেন শিহাব শাহীন। একজন অবসরপ্রাপ্ত তরুণ সামরিক কর্মকর্তার চরিত্রে এ ওয়েব ফিল্মে অভি নামে একটি চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। 

রহস্যে মোড়ানো 'মায়া শালিক'র টিজার, মুক্তি ১৯ ডিসেম্বর

এতে দেখা যাবে, শারীরিকভাবে আঘাতপ্রাপ্ত হওয়ায় সেনাবাহিনীর চাকরি ছেড়ে দিয়েছেন অভি। ডিপ্রেশন থেকে মুক্তি পেতে শহরের কোলাহল থেকে দূরে এমন এক জায়গায় চলে যায়, যেখানে মোবাইল ফোনের নেটওয়ার্ক নেই। সেখানে তাকে ঘিরে কিছু অদ্ভুত কর্মকাণ্ড ঘটতে থাকে। 

অদ্ভুত এক মেয়ের প্রেমে পড়ে সে। মেয়েটিকে ঘিরেও রহস্য ঘনীভূত হতে থাকে। এ ওয়েব ফিল্ম প্রসঙ্গে জিয়াউল ফারুক অপূর্ব বলেন, ‘কাজটি নিয়ে অনেক দিন ধরেই কথা হচ্ছিল। অবশেষে ফিল্মটি শেষ করতে পারলাম। নির্মাতা শিহাব শাহীন ও আমার মধ্যে বোঝাপড়া ভালো। 

উনি আমার কাছে কী চাচ্ছেন এবং আমি কী চাই, দুজনেই বুঝতে পারি। দারুণ একটি কাজ হয়েছে। আশা করছি, সবাই পছন্দ করবেন। মায়াশালিক নির্মিত হয়েছে ওটিটি প্ল্যাটফরম বিঞ্জের জন্য। 

নির্মাতা জানিয়েছেন এটি বিঞ্জে ফ্রিতে দেখা যাবে। এদিকে অপূর্ব অভিনীত একাধিক একক নাটক টেলিভিশন ও ইউটিউবে প্রচারের অপেক্ষায় রয়েছে। এ ছাড়া শিগ্গির নতুন নাটকের শুটিং শুরু করবেন বলেও জানিয়েছেন তিনি।

এএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়