শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২২, ০৬:৪৮ বিকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২২, ০২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন আমির খান!

আমির খান

এ্যানি আক্তার: দঙ্গল ছবির শ্যুটিংয়ের সময়ই নিজের থেকে ২৭ বছরের ছোট ফতিমার প্রেমে পড়েন সুপারস্টার আমির খান। এই গুঞ্জন সকলেরই জানা। এই সম্পর্কের কারণেই নিজের দ্বিতীয় বিয়েতে ইতি টেনেছেন আমির, তা নিয়েও আলোচনা কম হয়নি। জি ২৪ ঘন্টা

শোনা যায় আমির খানের সঙ্গে লিভ ইন সম্পর্কে রয়েছেন দঙ্গল ছবির সহ অভিনেত্রী ফতিমা সানা শেখ। তবে এই বিষয়ে দুজনেরই কেউই মুখ খোলেননি। তবে সম্প্রতি ফতিমার একটি পোস্ট থেকে শুরু হয় গুঞ্জন। ছবির ক্যাপশন থেকে প্রশ্ন জাগে, আমিরের সঙ্গে বিয়ে করতে চলেছেন ফতিমা?

বিয়ের পিঁড়িতে একের পর এক বলিউডের অভিনেত্রীরা, তাহলে কি এবার সেই তালিকায় নয়া নাম ফতিনা সানা শেখ? তাহলে পাত্র কি আমির?

বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে যে, বিয়ে করতে চলেছেন ফতিমা সানা শেখ। তার বিয়ে নিয়ে নানা পরিকল্পনা রয়েছে। তবে তার প্রেম বা সম্পর্ক নিয়ে কখনই কিছু প্রকাশ করেননি এই অভিনেত্রী। তবে শোনা যাচ্ছে, আমিরের সঙ্গে সম্পর্কে স্থায়ীভাবে থাকতে চান ফতিমা।

এএ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়