শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ০৬:০৫ বিকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২২, ১২:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যে কারণে কান্নায় ভেঙ্গে পড়লেন নোরা ফাতেহি

নোরা ফাতেহি

এ্যানি আক্তার: এই সময়ের বলিউডের জনপ্রিয় তারকা নোরা ফাতেহি। হিন্দির ছবির পাশাপাশি দক্ষিণ ভারতের ছবিতেও দেখা যায় তাকে। তেলেগু, মালয়ালম ও তামিল ছবিতেও তার উপস্থিতি নজর কাড়ছে। তবে কেবল বড় পর্দায় নয়, ছোট পর্দা এবং মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় নোরা। জি ২৪ ঘণ্টা

নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে খুব একটা কথা বলেন না নোরা। তবে এবার মুখ খুললেন তিনি। ছোট পর্দার একটি রিয়েলেটি শোতে বিচারক হিসেবে দেখা যায় এই অভিনেত্রীকে। সেই শোয়ের এক প্রতিযোগীর ‘বরা পচতাওগে’ গানে নাচ দেখে নিজের অতীতে ফিরে যান তিনি। প্রতিযোগীর নাচ দেখে নিজের ইমোশনকে ধরে রাখতে পারেনি নোরা। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে গালে । 

অভিনেত্রী বলেন, পারফরম্যান্স দেখে চোখে জল চলে এসেছে তার। খুবই ইমোশনাল হয়ে পড়েন তিনি। পাশাপাশি তিনি বলেন, এটা যেন তারই গান। তিনি এটার সঙ্গে খুবই রিলেট করতে পারেন। অতীতে এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি গেছেন। যে গান শুনে কেঁদে ফেলেন নোরা, সেই গানটি প্রেমে প্রতারিত হওয়ার কথা বলে। সেই সময় অঙ্গদ বেদীর সঙ্গে প্রেম করতেন নোরা।

নোরার হাতে এখন একাধিক কাজ। শেষবার তাকে দেখা গিয়েছিল ‘থ্যাংক গড’ ছবিতে। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘অ্যান অ্যাকশন হিরো’ ও ‘১০০ পারসেন্ট’।

এএ/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়