শিরোনাম
◈ বিশ্বজুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে, শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি! ◈ তাহসিফের মৃত্যুর তদন্তে নতুন মোড়, ‘জুনিয়র বন্ধু’ দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর ◈ হাতিয়ায় হত্যা মামলার আসামিকে ধরতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, ছিনিয়ে নিলেন স্বজনেরা ◈ ৮ ঘণ্টার বৈঠকেও সিদ্ধান্ত হয়নি, এমপি আব্দুল আজিজের বিষয়ে কেন্দ্রে যাচ্ছে নাটোর বিএনপির সুপারিশ ◈ বাংলাদেশ থেকে ১ লাখ কর্মী নেবে জাপান, সামাজিক মাধ্যমে ছড়ানো খবরের সত্যতা নেই: টোকিও ◈ বিগ-বি নিয়ে জাপানের সঙ্গে আলোচনায় তৃতীয় কোনো দেশ ছিল না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বিষাক্ত ইনজেকশনের মৃত্যুদণ্ড থেকে বেঁচে ফেরা, ভয়াবহ অভিজ্ঞতা জানালেন সেই নারী ◈ সৌদিগামী ও ফেরত ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২২ হাজার ৭২১ যাত্রী ◈ ৯ দিন পর ১২ ঘণ্টার জন্য শিথিল হচ্ছে সাজেক সড়কের অবরোধ ◈ ‘তৃতীয় লিঙ্গ’ বলতে গিয়ে ‘ট্রান্সজেন্ডার’ শব্দ ব্যবহারের ব্যাখ্যা দিল শিক্ষা মন্ত্রণালয়

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ০৬:৪৪ সকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২২, ১২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগে দুইটা খেজুর খেয়েছি, আজকে মানুষকে দিয়েছি : সিদ্দিক (ভিডিও)

আগে দুইটা খেজুর খেয়েছি, আজকে মানুষকে দিয়েছি : সিদ্দিক

বিনোদন ডেস্ক: কাতার বিশ্বকাপে শেষ ষোলোর দৌড়ে টিকে থাকতে মরিয়া আর্জেন্টিনা শেষ পর্যন্ত কাঙ্খিত জয়ের মুখ দেখলো। মেক্সিকোর বিরুদ্ধে করা দুটি গোলের একটি করেছে মেসি আর অন্যটা এনজো ফার্নান্দেজ। এই গোলে ভর করেই মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের মহাগুরুত্বপূর্ণ জয়টা পেয়ে গেছে আর্জেন্টিনা। এরমধ্য দিয়ে বিশ্বকাপে শেষ ষোলোতে খেলার আশা টিকে রইল ।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিকের প্রিয় দল আর্জেন্টিনা। শুধু তিনি নন, তার পরিবারের বাকি ২৬ সদস্যও আর্জেন্টিনার সমর্থক।  

খেলা শেষ হতে না হতেই আর্জেন্টিনা ভক্তদের উদ্দেশে ভিডিওবার্তা দেন সিদ্দিক। তিনি ভিডিওবার্তায় বলেন, দর্শক হাসি দেখে বুঝতে পারছেন কি হয়েছে, বলেছিলাম, আমরা খেজুর খাইনা শুধু সাথে গাওয়া টা খাই। আমি আগেই বলেছি, আজকে আর্জেন্টিনা লড়বে এবং জিতবে। আজকে জিতে গেলো। তবে আর্জেন্টিনার ভক্তদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমরা এমন কিছু করব না, যাতে করে আমাদের সমাজের মানুষ এবং এ দেশের কোনো ক্ষতি হয়।

সিদ্দিক আরো বলেন, আমরা খোলা শুরু করেছি। আমাদের অনেকেই বলেন. খেজুর খেয়েছি, দুইটা খেজুর খেয়েছি। দুইটা খেজুর কোনো ব্যাপার না। আজকে মানুষকে খেজুর দিয়েছি। আমরা সবসময় দিতে বিশ্বাসী খেতেও বিশ্বাসী। কিন্তু খেজুরের সাথে আমরা গাওয়াটা খেতে চাই। গাওয়া খেলে বুঝতে পারবেন কী!  রাত জেগে জেগে যারা এতক্ষণ খোলা উপভোগ করেছেন আবারও সবাইকে আগামী খোলার আমন্ত্রণ।

  • সর্বশেষ