শিরোনাম
◈ মন্ত্রীদের কথা কম বলে মনোযোগ দিতে নির্দেশ, ১৮০ দিনে পারফরম্যান্স মূল্যায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত ◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২২, ০৫:২৭ বিকাল
আপডেট : ০২ অক্টোবর, ২০২২, ০১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাকিবকে ভালোবাসি তবে ওকে নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই: রাত্রি

সাকিব খান ও রাত্রি

মনিরুল ইসলাম : আমি শাকিব খানকে ভালোবাসি। তবে ওকে নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই। আমি এখন আমার ছেলে রাহুল খানকে নিয়ে আছি৷ ওকে নিয়েই আমার সব স্বপ্ন। আমার ছেলেকে আমি দুবাই পাঠাতে চাই। আমি আমার ছেলেকে মটর ওয়ার্কশপে মেকানিক ট্রেনিং শিখিয়েছি। ও এখন প্রাইভেট গাড়ির কাজ করতে পারে। পাশাপাশি গাড়ি ড্রাইভিংও করছে। 

এভাবেই এক নাগাড়ে কথাগুলো বললেন চলচ্চিত্রের সহঅভিনেত্রী রাত্রি।  যাকে জড়িয়ে শাকিব খানকে নিয়ে নানান কথা চাউর রয়েছে সোস্যাল মিডিয়াতে।

আজ শনিবার বেলা ৩ টা ৫২ মিনিটে মেঠোফোনে আলাপকালে রাত্রি বলেন, শাকিব খান নিয়ে এখন কিছু ভাবি  না। একসময় ভাবতাম। তবে শাকিবের কথা  মনে হলে রাতে ঘুমাতে পারি না৷ ঘুমের ঔষধ খেয়ে ঘুমাতে হয়। 

তিনি বলেন, আমার কোন অভিযোগ নেই শাকিবের বিরুদ্ধে।  আর অভিযোগ করেই কি করব। অপু বিশ্বাসকে পাবার পর আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। আমি চাই অপু। বুবলী নিয়ে থাকুক। তারা সুখে থাকুক। তবে অপু আর বুবলীর কথা মনে হলে খারাপ লাগে। 

রাত্রি জানান, সে আর তার ছেলে রাহুল খানকে নিয়ে মগবাজার বটতলায় থাকেন। তার ছেলে ইস্কাটনের এক ভদ্রলোকের গাড়ির চালান। 

আজ তার ছেলে কোথায় জবাবে বলেন, চট্রগ্রাম গেছে তার গাড়ির মালিককে নিয়ে। আলাপকালে রাত্রি বলেন, আমার দুনিয়া রাহুল খান। ওর চলনবলন হিরো মতো। একই ষ্টাইলে চলে। কথা বলেন।

তার সঙ্গে শাকিব খানের রিলেশন নিয়ে জানতে চাইলে বলেন, আমি এ নিয়ে কথা বাড়াতে চাই না৷ আমার ছেলে এসব নিয়ে কথা বলতে মানা করেছে। তাই এসব নিয়ে আর কথা বাড়াতে চাই না।

দোয়া করবেন ছেলেকে যেনো দুবাই পাঠাতে পারি। আমার জীবন তো শেষ করে দিলাম। ছেলের জীবনটা যেনো আমার মতো না হয়।

এমই/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়