শিরোনাম
◈ দেড় বছর পর জামিনে কারামুক্ত সাবেক এমপি দবিরুল ইসলাম ◈ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল ◈ ২১১ জনকে ৭৯ জন মিলে ‘তীরের মতো সোজা’ করে রাখব: আমির হামজা ◈ অর্থনৈতিক দায়-দেনা, সিন্ডিকেট ও মব জাস্টিস—নতুন সরকারের কঠিন সমীকরণ ◈ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ◈ প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমির, জানালেন শ্রদ্ধা ◈ ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ ‘বিপজ্জনক’ সংখ্যাগরীষ্ঠতায় বিএনপির প্রকৃত রাজনৈতিক চরিত্র দেখা যাবে ◈ কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যয় আড়াই ট্রিলিয়ন ডলারে ◈ ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে পা‌কিস্তান ৯ মার্চ বাংলাদেশে আসছে, সূচি ঘোষণা বিসিবির

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ০১:৪৫ দুপুর
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২২, ০৬:১২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মমতাজের বাড়িতে  ‘মায়ের মেলা’

সিরাজুল ইসলাম, সিংগাইর (মানিকগঞ্জ) :  “ গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা , দুঃখের দরদী আমার জনম দুঃখী মা।” এ জনপ্রিয় কালজয়ী নিজের কণ্ঠে গাওয়া গানের মরমী বানী ও মায়ের সম্মানে ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম এমপি‘র জন্মদাত্রী প্রয়াত মা উজালা বেগম এর স্মরণে শুরু হতে যাচ্ছে ২ দিন ব্যাপি মায়ের মেলা ।

দেশ বরণ্যে জনপ্রিয় কন্ঠশিল্পী মমতাজ বেগমের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপ বাউল কমপ্লেক্সের মধু মঞ্চে আগামী ৩০ সেপ্টেম্বর থেকে শুরুএ মেলা চলবে ১ অক্টোবর পর্যন্ত। প্রয়াত বাবা আলহাজ্ব মধু বয়াতির স্মরণে মধু মেলার আয়োজনের পর মাকে হারিয়ে বছর শেষ হতেই আয়োজন করলেন মায়ের মেলা।

গেল বছর ৩০ সেপ্টেম্বর মমতাজের রত্নগর্ভা মুকুট অর্জনকারী মা-‘উজালা বেগম’ পৃথিবীর মায়া ছেড়ে চলে যান পরপারে। মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম বলেন. মায়ের স্মৃতিকে স্মরণে রেখে মেলার নাম রেখেছি ‘মায়ের মেলা’।

এ মেলায় দেশ-বিদেশের অনেক সম্মানিত বাউল শিল্পীরা অংশ গ্রহণ করে বাউল সংগীত ও ভাব-বিচ্ছেদ গান পরিবেশন করবেন। মেলায় সকলকে আমন্ত্রণ জানিয়ে সুন্দর ও স্বার্থক করতে সহযোগিতা কামনা করেছেন তিনি।

প্রসঙ্গত,মমতাজ বেগম তার প্রয়াত পিতা মধু বয়াতি‘র স্মরণে প্রতিবছর ১ জানুয়ারি থেকে ৩দিন ব্যাপি নিজ বাড়ির বাউল কমপ্লেক্সে মধুর মেলার আয়োজন করে থাকেন।

মধুর মেলায় উপমহাদশের বাউল শিল্পীদের মহামিলন ঘটে থাকে। সম্পাদনা: আল আমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়