শিরোনাম
◈ বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক আম্পায়ার মোহাম্মদ আসগর আর নেই ◈ গণপরিবহনে নতুন ভাবনা, ঢাকায় আসছে ট্রাম সার্ভিস ◈ দূরপাল্লার বাসভাড়ার নতুন তালিকা প্রকাশ: কোন রুটে কত বাড়ল জানুন ◈ জনগণকে ক্ষমতায়ন ও তরুণদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে সরকার: উপদেষ্টা মাহদী আমিন  ◈ নাইজেরিয়ায় ২০২২ সালে অপহরণ ও হত্যার শিকার দুই সেনা সদস্যের দেহাবশেষ চার বছর পর উদ্ধার ◈ জাতিসংঘে বাংলাদেশের বায়োইকোনমি রেজুলেশন গৃহীত ◈ দেশজুড়ে নিরাপত্তা জোরদার, জঙ্গি হামলা নিয়ে ভয়ের কারণ নেই: সিটিটিসি যুগ্ম কমিশনার ◈ যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্ক: শান্তি আলোচনায় বারবার আশার আলো, কিন্তু শেষ পর্যন্ত অনিশ্চয়তার ঘনঘটা ◈ মেধানির্ভর আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী ◈ যে কারণে বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র!

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২২, ০৯:৫৩ রাত
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নায়িকাকে বেধড়ক পেটালেন নায়কের স্ত্রী

প্রাক্রুতি-ত্রুপ্তি

এ্যানি আক্তার : বেশ কয়েক দিন ধরেই টালিউড পাড়ায় একটি গুঞ্জন আলোচনা তুঙ্গে। গুঞ্জনটি এই যে ভারতের অভিনেত্রী প্রাক্রুতি মিশ্র প্রেম করছেন অভিনেতা বাবুশান মোহান্তির সঙ্গে। ভারতের ওড়িশারে তারা বসবাস করেন। আনন্দবাজার

ভারতীয় গণমাধ্যমের থেকে জানা যায়, অভিনেতা বাবুশান স্ত্রীর কাছে প্রেমিকাসহ ধরা পড়েন। এরপর বাবুশানের স্ত্রী প্রকাশ্যে রাস্তায় প্রেমিকাকে মারধরও করেন । সেই অপমান সহ্য করতে না পেরে শারীরিকভাবে অসু¯’ হয়ে পড়েন বাবুশান। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন। তার শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার তথ্য পাওয়া যায়।

বাবুশান এবং প্রাক্রুতির একটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। বাবুশানের স্ত্রী ত্রুপ্তি রাস্তায় অভিনেত্রী প্রাক্রুতির সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। অভিনেত্রীকে রাস্তার মাঝে মারধর করেছিলেন ত্রুপ্তি।

ত্রুপ্তির অভিযোগ, প্রাক্রুতির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বাবুশান। দুজনকে হাতেনাতে ধরতে তাদের পিছু নেয় ত্রুপ্তি। অভিনেত্রী যখন বাবুশানের সঙ্গে উৎকল দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যায়, সেই মুহূর্তেই রাস্তায় তাদের গাড়ি থামিয়ে প্রাক্রুতিকে গাড়ি থেকে টেনে নামিয়ে আনেন বাবুশানের স্ত্রী। তারপর মারধর শুরু করেন অভিনেত্রীকে। সঙ্গে ছিলেন ত্রুপ্তির বাবা এবং আরও বেশ কয়েকজন।

এ প্রসঙ্গে বাবুশান বলেন, তার সঙ্গে প্রাক্রুতির শুধু বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। সিনেমাজগতের গতি-প্রকৃতি তিনি কিছুই বুঝতে পারেন না বলে জানিয়েছেন। প্রাক্রুতির সঙ্গে কাজ করা বন্ধ করে দিয়েছি আমি। এ ঘটনার পর আমি কোনো অভিনেত্রীর সঙ্গেই কাজ করব না।

এমনকি তার স্ত্রী এবং শ্বশুরের কাছে ক্ষমাও চেয়েছেন। সবার সামনে তিনি জানান, তার স্ত্রী এমন আচরণ করবে, তা তিনি ভাবতেও পারেননি। ওড়িশার ধারাবাহিক নাটক এবং সিনেমায় কাজ করা ছাড়াও বিভিন্ন হিন্দি সিনেমা এবং ওয়েব সিরিজে অভিনয় করতে দেখা গেছে বাবুশানের বান্ধবী প্রাক্রুতিকে। এবার বিগ বস-এর ঘরে অন্য রূপে দর্শকের সামনে আসতে যাচ্ছনে তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়