শিরোনাম
◈ মাটির নিচেই গোটা গ্রাম, ২০০ বছরের পুরোনো বাড়িতে আজও বসবাস করছেন হাজারো মানুষ! ◈ ৩৫৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কি না, জানতে চাইল পুলিশ সদর দপ্তর ◈ দাঙ্গা নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের বিশেষজ্ঞ দল ◈ রাজনৈতিক দলগুলোর এত টাকা আসে কোথা থেকে, দল চালাতে কত টাকা লাগে: টিআইবির গবেষণা ◈ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় আবুধাবিতে ফেরত যাচ্ছিল ৪ কোটি ৯১ লাখ টাকার স্বর্ণের ডিম, আটক ৬টি ◈ ওয়ারীতে বাসায় কুশ চাষ ও মাদক সরবরাহ, যুক্তরাষ্ট্রফেরত ২২ বছর বয়সী তৌসিফ গ্রেপ্তার ◈ বারে মদ্যপান শেষে প্রেমিকার সঙ্গে বিরোধের পর হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ: রিমান্ডে দীপের বয়ানে চাঞ্চল্যকর তথ্য ◈ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ক্রিপ্টোকারেন্সি চুরির পর হ্যাকাররা সেগুলো দিয়ে কী করে? কীভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনে? ◈ ভারত থেকে আসা ১৮ কোচগুলোতে যা যা বিশেষ ব্যবস্থা রয়েছে, আগামী সপ্তাহেই পরীক্ষামূলক চলাচল

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০৮:৫০ রাত
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২২, ০৯:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিডিওটি ভালো করে দেখলেই নজরে পড়বে

মিমি চক্রবর্তী

জি নিউজ:  সাদা শাড়ি আর সোনার গয়নায় সেজে উঠে ঢাক বাজাছিলেন সঙ্গে গানও গাইছিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। সদ্য সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।সকলেই সেই ভিডিও ক্লিক করে গান শুনতে গিয়ে হতাশ। ভিডিওটি দেখে অনেকেই হাসিঠাট্টায় মেতেছে। ভিডিওতে কোনও শব্দ শোনা যায় না। কোনও শব্দ ছাড়া মিমিকে শুধু মুখ নাড়তে দেখা যাচ্ছে।

ভক্তদের হতাশা দূর করার জন্য আরেকটি ভিডিও পোস্ট করে মিমি। তাতে দেখা যায় অভিনেত্রী মিমিও শব্দবিহীন সেই ভিডিওটি দেখছেন। পরে বলেন, 'আপনারাও স্টুডিও পাচ্ছেন না তো? পাবেন কী করে কারণ পুরো গান আসতে অপেক্ষা আর কয়েকদিনের। তবে শেষপর্যন্ত সেই অপেক্ষার অবসান হয়েছে। মুক্তি পেয়েছে মিমির দূর্গাপূজার গান। গানটির নাম রাখা হয়েছে 'আমাদের পূজা গান'। গানটি গেয়েছেন মিমি চক্রবর্তী নিজেই। গানের ভিডিও দৃশ্যতেও
রয়েছেন মিমি।

দূর্গাপূজার প্রেক্ষাপটে তৈরি এই ভিডিওতে বিভিন্ন সাজে দেখা গিয়েছে মিমিকে। প্রথমে হলুদ লেহেঙ্গা সেজে উঠতে দেখা গেছে মিমিকে। তারপর সাদা ট্রাডিশনাল শাড়ি আর সবুজ ব্লাউজে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে। তার পরের অংশে সাদা-রানি রঙের আনারকলি সালোয়ারে দেখা গিয়েছে। সব শেষে লালপাড় সাদা শাড়ি আর সোনার গয়নায় সেজে ডাক বাজাতে বাজাতে গান গেয়েছেন তিনি। আর গোটা মিউজিক ভিডিওটি ভালো করে দেখলেই নজরে পড়বে এই পূজার উদ্যোগে রয়েছেন শুধুমাত্র মহিলারা। যেখানে দূর্গাপূজা আয়োজন থেকে পূজা করা, ঢাক বাজানো, কোনও জায়গাতেই পুরুষের দেখা মেলেনি। শুধুমাত্র 'ঝাড়ি মারা'র দৃশ্য়ায়নে এক পুরুষকে গিটার বাজাতে দেখা গেছে। রিপোর্ট: আলামিন শিবলী

  • সর্বশেষ